চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তারা আজ আমার পরিবারের অংশ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫১ অপরাহ্ণ ২৩, মে ২০১৬
অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

সমাজের অবহেলিত-বঞ্চনার শিকার হয়ে রাস্তায় নামতে বাধ্য হওয়া তৃতীয় লিঙ্গের মানুষগুলোকে ভালোবাসা দিয়ে আপন করা যায়। সহজে মিশলে হওয়া যায় তাদের পরম আপনজন। এমন কথাই নিজের স্ট্যাটাসে জানালেন শিশুদের ব্যতিক্রমী বিদ্যাপীঠ বাতিঘরের পরিচালক তামান্না সেতু।

তৃতীয় লিঙ্গের মানুষদের আপন করে নেয়া এই মানুষটি ফেসবুকে লিখেছেন, ‘বিজয় স্বরণি মোড় দিয়ে যাবো আর সিগন্যালে পরবো না; তা তো হয় না। রোজ রোজ সিগন্যালে আমার গাড়ি দাঁড়ালেই কিছু মানুষ আমার দিকে দৌড়ে আসে। আমিও তাদের দেখলেই গাড়ি থেকে লাফিয়ে নামি। ঝাপ্টে জড়িয়ে ধরি। তারা ডানে বামে তাকিয়ে শশা, বাদাম, চিপসওয়ালা খুঁজে আমাকে এক প্যাকেট কিনে দেয়ার জন্য।

আশেপাশের গাড়ির ভেতরের মানুষগুলো আজব দৃষ্টিতে আমাদের দেখতে থাকে। কারণ, তাদের কাছে এরা শুধু অর্থ, উপহার, অধিকার চাওয়ার মানুষ, দেয়ার মানুষ নয়। গত সপ্তাহে আমি তাদের বাড়ি গিয়েছিলাম দাওয়াত খেতে। ছোট্র টিনের ঘরে তারা আমার জন্য জমিদারি রান্নার আয়োজন করেছিল। আমি ভাত খাবার সময় তারা আমায় ঘিরে বসে। একটা প্লেটে খাবার মেখে আমি নিজে খাই, তাদের খাওয়াই। তারা ভাত খায় আর ব্যাকুল হয়ে কাঁদে। ক্ষণে ক্ষণে আমায় জড়িয়ে ধরে।

Banglabid

বাড়ি ফেরার সময় হলে একটা বাটিতে খাবার গুছিয়ে দেয় আমার সন্তানদের জন্য। আরাফ আদি তাদের খালা ডাকে। তাদের রান্না আরাফ আদির খুব পছন্দ। কখনো কখনো আমি নিজেও তাদের জড়িয়ে ধরে কাঁদি। কেন, তা জানি না।

শুধু জানি, যতক্ষণ আমি তাদের সাথে থাকি নিজেকে ভারি সুখি মানুষ মনে হয়। আমি তাদের হিজরা নামে পরিচয় করিয়ে দেই; কি দেই না তাতে তাদের কিছু যায় আসে না। তারা আমাকে বোন বলে, বুনু বলে। তারা আজ আমার পরিবারের অংশ। আমার ঈদ, শবেবরাত, পহেলা বৈশাখ এখন তাদের ছাড়া অপূর্ণ। অপূর্ণ আমি নিজেও’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তৃতীয় লিঙ্গ
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়ার পিচে নাহিদের অনুপস্থিতি কতটা ভোগাবে বাংলাদেশকে?

আগস্ট ১২, ২০২৬

বিদ্যুৎ ও গ্যাস সংকট মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

ফ্লোরিডায় ‘এশিয়ান ফেস্টিভ্যাল’-এর গ্র্যান্ড অ্যানাউন্সমেন্ট ও এক্সিকিউটিভ গালা অনুষ্ঠিত

আগস্ট ১২, ২০২৬

পরিবেশ রক্ষায় চীনের নতুন উদ্যোগ, শুরু হচ্ছে বড় পরিসরে বন ও প্রকৃতি পুনরুদ্ধার প্রকল্প

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

মৌসুমি ফলে কেন বাড়বে আপনার আগ্রহ?

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT