চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিমের সামনে ট্রিপল সেঞ্চুরির হাতছানি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫১ অপরাহ্ন ০১, ফেব্রুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

ক্যারিয়ার সেরা ইনিংস উপহার দিয়ে তামিম ইকবাল অপরাজিত আছেন ২২২ রানে। তাকে হাতছানি দিয়ে ডাকছে ট্রিপল সেঞ্চুরি। বাংলাদেশের ঘরোয়া প্রথম শ্রেনির ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকানো এ টাইগার ওপেনার রোববার শের-ই-বাংলা স্টেডিয়ামে তিনশ ছোঁয়ার লক্ষ্য নিয়ে নামবেন ব্যাটিংয়ে।

শনিবার সারাদিন ব্যাটিং করে তামিম পেয়েছেন ডাবল সেঞ্চুরির দেখা। ২৮১ বল মোকাবেলা করে ৩০টি চারের সাহাজ্যে অপরাজিত থেকেছেন ২২২ করে। ছিল না কোনো ছয়ের মার। মাত্র ২ উইকেটে ৩৯৫ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে ইস্ট জোন। সেন্ট্রাল জোনের বিপক্ষে প্রথম ইনিংসে তারা এগিয়ে ১৮২ রানে।

তামিম ওয়ানডে মেজাজে খেলেছেন বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম রাউন্ড। এ বাঁহাতির অনবদ্য ইনিংসের পাশাপাশি অধিনায়ক মুমিনুল হকের ১১১ রানের ইনিংস ইস্ট জোনকে এনে দেয় বড় সংগ্রহ।

সেন্ট্রাল জোনকে ২১৩ রানে অলঅআউট করে ম্যাচের দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামে ইস্ট জোন। মোস্তাফিজ-মুকিদুল-শহিদুলের পেস আক্রমণ রুখে দিয়ে তামিম সেঞ্চুরি তুলে নেন লাঞ্চ বিরতির পর। ১২৬ বলে ১৪ চারে পৌঁছান তিন অঙ্কে। দেখা পান প্রথম শ্রেনির ক্রিকেটে ক্যারিয়ারের ১৬তম সেঞ্চুরির।

চা-বিরতির পর তামিমের ডাবল সেঞ্চুরির ওভারেই সেঞ্চুরি পূর্ণ করেছেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক। দ্বিতীয় উইকেট জুটিতে দুই বাঁহাতি মিলে যোগ করেন ২৯৬ রান। মুকিদুল ইসলামের বলে মুমিনুল উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরলে তিনশর খুব কাছে গিয়ে ভাঙে জুটিটি। ১৯৪ বলে ১২ চার ও এক ছক্কায় মুমিনুল করেন ১১১।

তামিমের সঙ্গে ইয়াসির আলির জুটিও জমে উঠেছে। ২২ রানে অপরাজিত আছেন ইয়াসির। একটি করে উইকেট নিয়েছেন শুভাগত হোম ও মুকিদুল।

Reneta

মুশফিকুর রহিম ছাড়া বিসিএল খেলছেন জাতীয় দলের সব ক্রিকেটারই। জাতীয় দলের এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান পাকিস্তান সফর থেকে আগেই নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। ৪ ফেব্রুয়ারি রাতে সিরিজের প্রথম টেস্ট খেলতে রাওয়ালাপিন্ডি যাবে বাংলাদেশ দল। টেস্ট শুরু ৭ ফেব্রুয়ারি।

শফিউলের পর রাজ্জাক
প্রথম দিনের পড়ন্ত বিকেলে একাই ৫ উইকেট নিয়ে নর্থ জোনের ব্যাটসম্যানদের কোনঠাসা করে রেখেছিলেন সাউথ জোনের পেসার শফিউল ইসলাম। দ্বিতীয় দিনটি অবশ্য নিজের করে নিয়েছেন আব্দুর রাজ্জাক। এ বাঁহাতি স্পিনার নিয়েছেন ৪ উইকেট। তাতে সাউথ জোন গুটিয়ে গেছে ২০৭ রানে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শফিউল শনিবার শিকার করেছেন আরও একটি উইকেট। ৪০ রানে এ পেসার নিয়েছেন ৬ উইকেট।

৫৫ রানে এগিয়ে থাকা সাউথ জোন দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় দিন শেষে ১ উইকেট হারিয়ে তুলেছে ৪০ রান। শাহরিয়ার নাফীস ১৮ ও শামসুর রহমান শুভ ১৪ রানে অপরাজিত আছেন।

মাথায় আঘাত পেয়ে রিটায়ার্ড হার্ট হয়ে ড্রেসিংরুমে ফিরে যান ওপেনার এনামুল হক বিজয়। প্রথম ইনিংসে ১২৫ রানের দুর্দান্ত ইনিংস খেলা ফজলে মাহমুদকে ২ রানে আউট করেন তাসকিন আহমেদ।

ফজলে মাহমুদের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ২৬২ রান তুলেছিল সাউথ জোন। মাঝারি সংগ্রহতেই বোলারদের দাপটে ৫৫ রানের লিড পায় তারা।

Jui  Banner Campaign
ট্যাগ: তামিম ইকবালবিসিএল-২০২০লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নির্বাচনে প্রায় পৌনে ১৩ কোটি ভোটার, প্রার্থী ২ হাজার ৩৪ জন

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটের পরিবেশ ইতিবাচক: ইইউর প্রধান পর্যবেক্ষক

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারত মহাসাগরে ভেনেজুয়েলার তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বায়ুদূষণে শীর্ষে ঢাকা, বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

টেডি ডে আজ: ভালোবাসা প্রকাশে যেমন টেডি উপহার দিবেন

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT