চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিমের রেকর্ডটা এখন সৌম্যরও

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫০ পূর্বাহ্ণ ০৩, মার্চ ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

টেস্টে বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডে তামিম ইকবালের পাশে বসেছেন সৌম্য সরকার। রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টনে অসাধারণ সেঞ্চুরিটির পথে সিনিয়র সতীর্থকে ছোঁন বাঁহাতি এ ব্যাটসম্যান।

সৌম্যর সামনে সুযোগ ছিল রেকর্ড ভাঙার। টিম সাউদির একটি শর্ট বল নতুন রেকর্ড গড়তে দেয়নি। তবে সাউদি রেকর্ড স্পর্শ করাও থামাতে পারেননি। টাইগার জার্সিতে টেস্টে ৯৪ বলে সেঞ্চুরির রেকর্ড এখন তাই যৌথভাবে তামিম ও সৌম্যর।

তামিম দেশিয় কীর্তিটি গড়েছিলেন ২০১০ সালে, ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে। রেকর্ড গড়ে সেঞ্চুরিতে পা রেখেছিলেন ৯৪ বলে।

সৌম্য এদিন ৫১ বলে ৩৯ রানে দিন শুরু করেন। বোল্টের এক ওভারে চার-ছক্কার ফুলঝুরি ছড়িয়ে ফিফটি তুলে নেন ৬০ বলে। পরের ফিফটি পেতে খরচ করতে হয়েছে মাত্র ৩৪ বল। শেষঅবধি সাজঘরে ফিরেছেন ১৭১ বলে ১৪৯ করে।

আন্তর্জাতিক অঙ্গনে টেস্টে দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড অবশ্য ব্রেন্ডন ম্যাককালামের। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক সেঞ্চুরি করেছিলেন ৫৪ বলে, ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্রাইস্টচার্চে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিমলিড স্পোর্টসসৌম্য
শেয়ারTweetPin

সর্বশেষ

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬

ফ্যাশনের নানা দিক, ট্রেন্ড, ডিজাইন ও ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে আলোচনা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই নিয়ে কটূক্তি এখনও ফৌজদারি অপরাধ নয়, আলোচনা হতে পারে: তথ্য উপদেষ্টা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রোবোসাব ২০২৬-এর শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT