চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিম-সাকিবের ‘পঞ্চাশের পঞ্চাশ’ ছোঁয়ার লড়াই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৫ অপরাহ্ণ ২৫, জানুয়ারি ২০২১
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

ক্যারিয়ারের শুরু থেকেই তাদের মধ্যে জমে ওঠা লড়াই সময়ের সঙ্গে হয়েছে প্রবল। ২২ গজে সর্বদা রান করতে মরিয়া তামিম ইকবাল ও সাকিব আল হাসান। যুগ পেরিয়ে তারা ওয়ানডেতে পঞ্চাশের পঞ্চাশ ছোঁয়ার দুয়ারে। কে আগে নাম লেখাবেন এই কীর্তিতে জানতে অপেক্ষা করতে হবে আর কিছুদিন।

কে আগে করবেন ফিফটির ফিফটি, তামিম নাকি সাকিব- এ প্রশ্নের উত্তর দেয়া খুব কঠিন। কেউই যে কাউকে ছেড়ে দেয়ার পাত্র নন। ম্যাচ খেলায় দুই ক্রিকেটারের মাঝে ব্যবধান এক, ম্যাচের ফিফটি করার বেলায়ও তাই।

২১০ ম্যাচে তামিম করেছেন ৪৯ ফিফটি। সাকিবের ২০৯ ম্যাচে ৪৮টি। দুজনই চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে পেয়েছেন ফিফটির দেখা।

Banglabid

দেশের প্রথম ক্রিকেটার হিসেবে পঞ্চাশের পঞ্চাশ ছোঁয়ার সম্ভাবনায় এগিয়ে তামিমই। উইন্ডিজ সিরিজের পর বাংলাদেশের পরবর্তী ওয়ানডে সিরিজ মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে।

সাকিব আসন্ন সফরে বাংলাদেশ দলের অংশ নাও হতে পারেন। তাহলে তামিম কিউইদের বিপক্ষে তিন ম্যাচে একটি ফিফটি করলেই নাম লেখাবেন অসাধারণ কীর্তিতে।

Reneta

সিরিজের সময় তৃতীয় সন্তান আগমনের কথা সাকিবের। সন্তানসম্ভবা স্ত্রী’র পাশে থাকতে বিশ্বসেরা অলরাউন্ডার ছুটি নেবেন, বিসিবি সূত্রে এমনই জানা গেছে। তাহলে নিউজিল্যান্ড সফরেই হয়ত তামিমের হাত ধরে বাংলাদেশ পাবে পঞ্চাশ ফিফটির মালিককে।

টাইগার অলরাউন্ডার আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ ছিলেন একবছর। যে কারণে খেলতে পারেননি ছয় ওয়ানডে। সাকিবের না খেলার মেয়াদে অবশ্য তামিম কোনো ফিফটি পাননি। নিউজিল্যান্ড সফরে সুযোগ হয়ত হাতছাড়া করবেন না টাইগার ওপেনার!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাইগার ক্রিকেটতামিমফিফটিবাংলাদেশ ক্রিকেটবাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

৪ আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা, প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক

আগস্ট ১০, ২০২৬

রোমায় বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন, কত বছরের চুক্তি হল?

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক আজ

আগস্ট ১০, ২০২৬

এসএসসির ফল প্রকাশ, কোথাও উচ্ছ্বাস কোথাও হতাশা

আগস্ট ১০, ২০২৬

কোকোর জন্মদিনে যেসব আয়োজন থাকছে ক্রীড়া দলের

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT