চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিম যখন ‘লোকালবয়’

অমৃত মলঙ্গীঅমৃত মলঙ্গী
১:৫৪ অপরাহ্ণ ২৩, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: হাতে পেয়ারার থালা। কখনো দাঁড়িয়ে মুখে পুরছেন, কখনো বসে। অনুশীলনে সবার আগে আগে। পেয়ারা রেখে কিছুক্ষণ ক্যাচিং অনুশীলন করলেন। তারপর সাংবাদিকদের সঙ্গে আলাপ। কথা সেরেই আবার সেই পেয়ারার দিকে ছুটলেন। এই তামিম যেন পুরোদস্তুর ঘরের ছেলে। সবদিক সামলাতে সামলাতে থালা হাতে নিয়ে চ্যানেল আই অনলাইনকে সময় দিলেন ছবি তোলার।

-‘বাড়ির পেয়ারা খাচ্ছেন? দৃশ্যটা ক্যামেরায় ধরে রাখতে চাই।’

-প্রশ্ন শুনে তামিম হাসেন, ‘দাঁড়ান, খেলা দেখি আর তোলেন।’

এর আগে সংবাদ সম্মেলন সারেন তামিম। সেখানে বলেন, ‘যেখানেই খেলি না কেন, আমি চিটাগাংয়ের লোকালবয়। আমাকে সবাই সমর্থন করবে বলে আশা করি।’

তামিম এবার কুমিল্লায় খেলায় বিপিএল ঘিরে স্থানীয় দর্শকদের ভেতর আবেগ তেমন একটা চোখে পড়ছে না। স্থানীয় কর্মকর্তারাও খুব একটা প্রচারে আগ্রহ দেখাচ্ছেন না। বৃহস্পতিবার সকাল পর্যন্ত টিকিট নিয়ে সিলেটের মতো হাহাকার চোখে পড়েনি। তবে ভেতরে ভেতরে বিভিন্ন উপায়ে ছুটির দিনের টিকিট ঠিকই বিক্রি হয়ে গেছে!

বিপিএলের পঞ্চম আসর শুরু হয় সিলেট দিয়ে। পরে ঢাকা ঘুরে তামিমের শহরে। আগের দুই পর্বেই চিটাগংয়ের বিপক্ষে কুমিল্লা নিজেদের নির্ধারিত ম্যাচ খেলে ফেলেছে। তাই ঘরের মাঠে ভাইকিংসদের বিপক্ষে নামতে হবে না তামিমকে। ব্যাপারটি নিয়ে হাসতে হাসতে তামিম বললেন, ‘আমি খুব ভাগ্যবান যে চিটাগংয়ের বিপক্ষে আমার খেলা হচ্ছে না। কারো মধ্যে রাগও থাকলে সেটা দেখাতে পারবে না।’

Reneta

রসিকতার পরই ঘরের ছেলের দাবি, ‘দিন শেষে আমি লোকালবয়। আমি যেখানে খেলি না কেন দর্শকদের সমর্থন পাই। এবারও পাবো।’

শুক্রবার তামিমের কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচ নেই। তবু তারা সবার আগে অনুশীলনে, সকাল সাড়ে দশটায় হোটেল র‌্যাডিসন থেকে বের হয়ে মাঠে চলে আসেন।

বিপিএলের এই আসরে প্রতি দল পাঁচজন করে বিদেশি খেলোয়াড় খেলাচ্ছে। শুরুতে বিদেশিরাই আলো ছড়াচ্ছিলেন। কিন্তু ঢাকা পর্ব থেকে আবার পরিস্থিতি পাল্টে গেছে। বিদেশিদের সঙ্গে দেশিরাও জ্বলছেন। দেশিদের এমন পারফরম্যান্সে তামিম খুশি হলেও স্পষ্ট করে বললেন, তিনি সবসময় চারজন করে বিদেশি খেলানোর পক্ষে।

‘চারজন বিদেশি হোক, পাঁচজন বিদেশি হোক, পারফরম্যান্স করলে ভাল লাগে। বিদেশিদের ভিড়ে দেশি ক্রিকেটাররা ভাল ইনিংস খেললে এটা আমাদের ক্রিকেটের জন্যই ভাল। আমি সব সময় চারজন বিদেশির পক্ষে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিম ইকবালবিপিএল-২০১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

নাহিদকে বিগ ব্যাশে দেখতে চান অ্যালেক্স ক্যারি

জুন ১০, ২০২৬

কার্ডিফের ২১ বছর পর মিরপুরে ইতিহাস, বাংলাদেশের চোখ এবার সিরিজ জয়ে

জুন ১০, ২০২৬

আলোচনায় সাইমন, ‘অ্যানি’-তে যুক্ত হলেন যেভাবে

জুন ৯, ২০২৬

”বিশ্বশান্তি নিশ্চিতে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম এক অনন্য উদ্যোগ”

জুন ৯, ২০২৬

আর্জেন্টিনার সঙ্গে ‘বিশেষ’ ম্যাচের অপেক্ষায় আলাবা

জুন ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT