চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাবলিগের ছদ্মবেশে জঙ্গি তৎপরতার অভিযোগে ৬১ জন আটক

শাহ আলম শাহীশাহ আলম শাহী
৫:২৭ অপরাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০২১
জনপদ, দিনাজপুর
A A

জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত সন্দেহে দিনাজপুরের সদর, বিরল ও বোচাগঞ্জ উপজেলায় তিনটি মসজিদে অভিযান চালিয়ে ৬১ জনকে আটক করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) ৩টি দল বৃহস্পতিবার রাত ১২টা থেকে রাত সোয়া ২টা পর্যন্ত পৃথকভাবে এ অভিযান পরিচালনা করে।

দিনাজপুর শহরের পুর্ব উপকন্ঠ মেদ্দাপাড়ায় বায়তুল ফালা জামে মসজিদ থেকে ৩০ জন, বিরল উপজেলার বিরল বাজার জামে মসজিদ থেকে ১৭ জন এবং বোচাগঞ্জ উপজেলার আটগাঁও ইউনিয়নের বড়ুয়া গ্রাম জামে মসজিদ থেকে ১৪ জনকে আটক করা হয়।

পুলিশের একটি সূত্র জানায়, ওই তিনটি মসজিদে দু’দিন আগে ঢাকা থেকে তাবলিগ জামায়াত এসেছিল। এটিইউর কাছে তথ্য ছিল, তারা জঙ্গি কার্যক্রম পরিচালনা করতে তাবলিগ জামাতের ছদ্মাবেশে দিনাজপুর সদর উপজেলার মেদ্দাপাড়ায় বায়তুল ফালা জামে মসজিদ, বিরল উপজেলার বিরল বাজার জামে মসজিদ ও বোচাগঞ্জের আটগাঁও ইউনিয়নের বড়ুয়া গ্রাম জামে মসজিদে অবস্থান করছে।

এমন গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে দিনাজপুর পুলিশের সহযোগিতায় রাত ১২টা থেকে রাত সোয়া ২টা পর্যন্ত মসজিদ তিনটিতে অভিযান চালানো হয়।

অভিযানে আটকদের সঙ্গে থাকা বিছানাপত্রসহ যাবতীয় মালামাল জব্দ করেছে পুলিশ। আটকের পর রাতেই তাদের দিনাজপুর পুলিশ লাইনে নেয়া হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

Reneta

বিরল বাজার জামে মসজিদের মোয়াজ্জিন মোয়াজ্জেম হোসেন এ প্রতিবেদককে জানান, রাতে পুলিশ অভিযান চালিয়ে ঢাকা থেকে আসা তাবলিগ জামায়াতের ১৭ জনকে আটক করে নিয়ে গেছে। এসময় পুলিশ জানায়, তাদের কাছে তাবলিগ জামায়াতের নামে জঙ্গি কার্যক্রম পরিচালনার তথ্য ছিল। এজন্য তাদের আটক করা হয়েছে।

একই সময়ে বোচাগঞ্জ উপজেলায় অপর একটি মসজিদে অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে ১৪ জনকে আটক করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। উপজেলার ৪নং আটগাঁও ইউনিয়নের বড়ুয়া গ্রাম জামে মসজিদে এ অভিযান চালানো হয়।

এ ব্যাপারে দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম এবং পিপিএম (বার) এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে এ মূহুর্তে কিছুই বলা যাচ্ছে না। যাচাই-বাছাই করে তা জানানো হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যান্টি টেররিজম ইউনিটএটিইউজঙ্গিজঙ্গি গ্রেফতার
শেয়ারTweetPin

সর্বশেষ

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

জুন ১৫, ২০২৬

ইরানের সঙ্গে চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র, বন্ধ হচ্ছে যুদ্ধ

জুন ১৫, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

জুন ১৫, ২০২৬

শেষ মিনিটের গোলে ইকুয়েডরের বিপক্ষে আইভরি কোস্টের নাটকীয় জয়

জুন ১৫, ২০২৬

৭ গোল হজমের ম্যাচে কুরাসাও কোচ গড়লেন বিশ্বরেকর্ড

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT