চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাজমহলে সেলফি তুলতে গিয়ে পর্যটকের মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০১ পূর্বাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

সেলফির জ্বরে আক্রান্ত বর্তমান সময়টিতে সেলফি তুলতে গিয়ে মৃত্যুর ঘটনা খুব একটা বিরল নয়। বিশ্বের সপ্তাশ্চর্যের একটি ভারতের তাজমহলও এবার সাক্ষী হলো এমন এক মর্মান্তিক ঘটনার। শুক্রবার দুপুরে জাপানের এক পর্যটক ভালোবাসার অপূর্ব এই নিদর্শন তাজমহলের রয়েল গেটের সিড়ি থেকে পা পিছলিয়ে পড়ে মারা গেছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী সাগার সিং বিবিসি’কে সেলফি তোলার সময় সিড়ি থেকে পড়ে মৃত্যুর ঘটনাটি জানান।

পুলিশের সুত্রে জানা গেছে, মাটিতে পড়ে গিয়েই সে জ্ঞান হারিয়ে ফেলে এবং মাথায় গুরুতর আঘাত পাওয়া জাপানি পর্যটক হাসপাতালে মৃত্যুবরণ করেন। জাপানি দূতাবাসকে মৃত্যুর তথ্য জানানো হয়েছে এবং এই ঘটনায় তদন্ত করা হবে বলেও জানানো হয়েছে।

দুঃখজনক এই ঘটনার সময় জাপানি পর্যটকের সাথে আরো তিনজন সঙ্গী ছিলো বলে জানিয়েছেন আগ্রা টুরিস্ট পুলিশ অফিসার সুশান্ত গার। অন্য তিনজনের একজনও নিহত ব্যক্তিটির সাথে সিড়ি থেকে পড়ে গিয়ে পায়ে আঘাত পেয়েছেন।

মুঘল সম্রাট শাহ জাহান নির্মিত ১৭ শতকের সমাধি স্তম্ভ তাজ মহলে প্রতিদিন প্রায় ১২ হাজার পর্যটক আসেন।

সাম্প্রতিক বছরগুলোতে সেলফি তুলতে মৃত্যুর বেশকিছু ঘটনা ঘটেছে। চলতি বছরের শুরুতে বিপজ্জনক পরিস্থিতিতে সেলফি তুলার ক্ষেত্রে তরুণদের সচেতনতা বাড়াতে রাশিয়ার সরকার প্রচারাভিযানও চালিয়েছে।

Reneta

মে মাসে মস্কোতে ২১ বছরের এক নারী বন্দুক নিয়ে সেলফি তোলার সময় দুর্ঘটনাবশত নিজের মাথায় গুলি করে বসে। তবে সৌভাগ্যবশত প্রাণ রক্ষা পায় তার। রাশিয়ার রেলপথের বগির উপরে সেলফি তুলতে গিয়ে বেশ কয়েকজন শিশু কিশোরদের বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনাও ঘটে। এছাড়াও আগস্ট মাসে স্পেনে ষাড়ের দৌড় উৎসবে সেলফি তোলার সময় এক ব্যক্তি মারা যান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাজমহলসেলফি তুলতে গিয়ে মৃত্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির বাবার শারীরিক অবস্থা নিয়ে যা জানাল পরিবার

জুন ১৯, ২০২৬

ছেলেদের ম্যাচ পরিচালনায় ইতিহাস গড়লেন টোরি পেন্সো

জুন ১৯, ২০২৬

ড্র করে বিশ্বকাপে টিকে থাকল সাউথ আফ্রিকা-চেক রিপাবলিক

জুন ১৯, ২০২৬

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল

জুন ১৮, ২০২৬

সাদিলেকের গোলে প্রথমার্ধে এগিয়ে চেক রিপাবলিক

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT