চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তরুণদের কণ্ঠে তাদের মতো করে রবীন্দ্রসংগীত

মেহেদী মাসুদমেহেদী মাসুদ
৯:৩৭ পূর্বাহ্ণ ০৮, মে ২০১৭
বিনোদন
A A
টেগোর কভারস

টেগোর কভারস

টেগোর কভারস। একটি সংগঠন। পাঁচ তরুণ—অভিক দেব, শারদ প্রতীতি, নাশরো নাজিয়াত, আদ্রিনা জামিলি, শুভানন রাজিত। তারা সবাই গান শিখেছেন একসঙ্গে। সুরের ধারায়। রবীন্দ্রসংগীত। একসঙ্গে অনেক অনুষ্ঠানে গান করেছেন তারা। কিন্তু একটা গান নিয়ে নিজেদের মনের মাঝে আলাদা আলাদা ভাবে নানা ভাবনা কাজ করে। গানটা তো শেখা হয়েছে একভাবে, কিন্তু গানটা তারা নিজেরা কীভাবে শুনতে চান কিংবা গাইতে চান? এমনি ভাবনা থেকে গড়ে ওঠে সংগঠনটি। আর তার যাত্রা শুরু হয় গত বছর পঁচিশে বৈশাখ, রবীন্দ্রজয়ন্তিতে। পরদিন ইউটিউবে আসে টেগোর কভারসের প্রথম নিবেদন, ‘ট্রিবিউট টু টেগোর’। প্রেম পর্যায়ের তিনটি গান—‘ভালোবেসে সখী’, ‘তুমি সন্ধ্যার মেঘমালা’ আর ‘তুমি রবে নিরবে’। আর গানটি তারা গেয়েছেন একসঙ্গে। এর আরেক নাম মেডলি।

এবার পহেলা বৈশাখের পর আরেকটি মেডলি গেয়েছে টেগোর কভারস। এবার একসঙ্গে দুটি গান—‘আগুনের পরশমনি’ আর ‘হিমের রাতে ওই গগনের’। এর শিরোনাম দিয়েছে ‘ইলুমিনেটিং সোলস’। অভিক দেব জানান, সামনে আসছে রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়াল অঙ্গের গান। এখানে মেডলি করা হয়েছে ‘আনন্দধারা বহিছে ভুবনে’ আর সঙ্গে এর মূল গানটি নিয়ে।

চ্যানেল আই অনলাইনকে অভিক দেব বলেন, ‘আমরা চাই এ সময়ের শ্রোতারা রবীন্দ্রসংগীত শুনুক। আর গানগুলো কথা ও সুর ঠিক রেখে তাদের মতো করেই তুলে ধরেছি আমরা।’

টেগোর কভারস

এরই মধ্যে টেগোর কভারসের গানগুলো শ্রোতাদের কানে লেগেছে। তারা পছন্দ করছেন। অনেকেই ভেবেছেন, হয়তো এই ছেলেমেয়েগুলো ভারতের কলকাতার। আর তাদের ভাবনাগুলো একদম অন্যরকম।

এই পাঁচ তরুণের গানের গুরু রেজওয়ানা চৌধুরী বন্যা টেগোর কভারসের কাজকে খুব প্রশংসা করেছেন। তার মন্তব্য, ‘অনেকে তো না শিখে, না জেনে, না বুঝে ইচ্ছা মতো গেয়ে যাচ্ছে। সেদিক থেকে ওরা একেবারেই আলাদা। গানটা খুব ভালোভাবে শিখেছে। তাই তাদের কাজেও থাকছে এর ছোঁয়া।’

টেগোর কভারসের দুটি গান :

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সীমান্তে ঘাস সংগ্রহে থাকা বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

জুন ১৪, ২০২৬

চ্যানেল আই-আই স্ট্রাইকারে মুগ্ধ অতিথিরা

জুন ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

আবু সাঈদ হত্যা মামলার ৩০ আসামির সাজার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জুন ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশে উল্লেখযোগ্য সংখ্যক শিশু স্কুলের বাইরে: ইউনিসেফ

জুন ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT