চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাবিতে হামলা, লাঞ্ছনার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৯ অপরাহ্ণ ১৬, জুলাই ২০১৮
শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক-শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা ও লাঞ্ছনার ঘটনায় জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র কলা ভবনের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে শিক্ষার্থীরা এ দাবি জানান।

মানববন্ধনে মাস্টার্সের শিক্ষার্থী গোলাম মোস্তফা বলেন, ‘গণতান্ত্রিক একটি দেশে আমাদের যেকোনো যৌক্তিক দাবি নিয়ে কথা বলার অধিকার রয়েছে। ছাত্রলীগ তার ঐতিহ্যের জায়গা থেকে সরে যেয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলা করছে। এসব হামলা দেশের গণতন্ত্রকে খর্ব করছে। শিক্ষকের উপর যখন হামলা হয় তখন আমাদের বুঝে নিতে হবে সেই জাতির মেরুদণ্ড ভেঙে গেছে। হামলার প্রতিবাদ করতে যেয়ে শিক্ষক-শিক্ষার্থীরা আবার হামলা ও মারধরের শিকার হচ্ছেন। এসব হামলার বিচার না হওয়ায় প্রতিনিয়ত এ ধরনের ঘটনা ঘটছে।’

চতুর্থ বর্ষের শিক্ষার্থী জয়শ্রী রানি বলেন, ‘ছাত্রলীগ দেশের ঐতিহ্যের জায়গা থেকে অনেকটা সরে গেছে। যারা শিক্ষার্থীদের জন্য কাজ করে দাবি করে। তারা কিভাবে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করা? এটাই কি তাদের রাজনীতি? একজন শিক্ষকের গায়ে হাত তুলতেও দ্বিধা বোধ করে না। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই।’

এসময় অন্য বক্তারা শিক্ষক-শিক্ষার্থীরা হামলায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী হুসাইন মিঠুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন বিভাগের শিক্ষার্থী রাশেদ রিন্টু, গোলাম মোস্তফা, মোল্লা মোহাম্মদ সাঈদ, আহমেদ ফরিদ প্রমুখ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোটা সংস্কার আন্দোলনঢাবিরাবি
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT