ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মমতাজুর রহমান তরফদার সভাকক্ষে বুধবার বিকালে “উচ্চতর মানববিদ্যা গবেষণা কেন্দ্রের” উদ্যোগে মুক্তিযুদ্ধ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ. আখতারুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে সেমিনারের উদ্বোধন করেন।
বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউটের অধ্যাপক ড. মুহাম্মদ সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে দুটি প্রবন্ধ উপস্থাপিত হয়।
প্রবন্ধ উপস্থাপন করন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আবদুল বাছির। আলোচনা করেন অধ্যাপক ড. আশফাক হাসান।
‘মধুর ক্যান্টিন: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক মুক্তিসংগ্রামের সূতিকাগার’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মাহমুদুর রহমান, আলোচনা করেন অধ্যাপক ড. মেসবাহ কামাল। সেমিনার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মোঃ. দেলোয়ার হোসেন।
উপাচার্য অধ্যাপক ড. মোঃ. আখতারুজ্জামান উদ্বোধনী বক্তব্য বলন, মুক্তিযুদ্ধের পরিপ্রেক্ষিত অনেক বড়। ঐতিহাসিক এক বৃহৎ প্রেক্ষাপটে আমাদের স্বাধীনতা আন্দোলন এগিয়েছে যার ফলে আমরা স্বাধীনতা পেয়েছি। ইতিহাসের সেই ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সুনির্দিষ্ট ভূমিকা পালন করেছে।
সেইসব ভূমিকা আজ বিভিন্ন লিখনির মাধ্যমে উপস্থাপন করা দরকার, এটি তুলে ধরার জন্য এই ধরণের গবেষণা কার্যক্রম গ্রহণ একটি মহতী উদ্যোগ। বিশেষ করে নতুন প্রজন্মের জন্য এটি অত্যন্ত সহায়ক।







