চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাবি গ ইউনিটে পাসের হার ১৫.৪৯ শতাংশ

মনোয়ার হোসেন মান্না মনোয়ার হোসেন মান্না
২:৩৯ অপরাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A
ঢাবি গ ইউনিটের ফলাফল-পাশের হার-শতাংশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বিজনেস স্টাডিজ অনুষদের এই পরীক্ষায় এবার ১৫.৪৯ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান।

বিজনেস স্টাডিজ অনুষদের অধীন এই ইউনিটে মোট ১,২৫০টি আসনের বিপরীতে ২৮ হাজার ১৬৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে ৪,৩৬২ জন উত্তীর্ণ হয়েছেন। সেই হিসাবে পাসের হার ১৫. ৪৯ শতাংশ। এবছর পাসের হার গতবারের তুলনায় প্রায় ৫ শতাংশ বেড়েছে। গত বছর এই ইউনিটে পাসের হার ছিল ১০.৯৮ শতাংশ।

গত ১৩ সেপ্টেম্বর ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষার বিস্তারিত ফলাফল admission.eis.du.ac.bd ওয়েবসাইটে জানা যাবে। তাছাড়া, যে কোনো মোবাইল অপারেটরের ফোন থেকে DU GA ˂roll no˃ টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠিয়ে ফিরতি মেসেজে ফলাফল জানা যাবে।

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ১ থেকে ১,২৫০ মেধাক্রমধারী পরীক্ষার্থীদের আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত নির্ধারিত ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। বিভিন্ন কোটায় আবেদনকারী উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের কোটার ফরম ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর তারিখের মধ্যে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করে জমা দিতে হবে।

Reneta

ফলাফল নিরীক্ষণের জন্য নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর তারিখের মধ্যে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ঢাবির গ ইউনিটের পরীক্ষা
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT