চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় খেলে যাওয়া ক্রিকেটারেই বিশ্বকাপের মূল পর্বে আফগানিস্তান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৪ পূর্বাহ্ণ ১২, মার্চ ২০১৬
স্পোর্টস
A A

বাংলাদেশ প্রিমিয়ার লিগ(বিপিএল) এবং ঢাকা ডিভিশন ক্রিকেট লিগে খেলে যাওয়া খেলোয়াড়দের দুর্দান্ত পারফরমেন্সেই টি২০ বিশ্বকাপের সুপার টেনের টিকিট কেটেছে আফগানিস্তান। দলীয় অধিনায়ক মোহাম্মদ নবি থেকে শুরু করে ওপেনার শাহাজাদ, গুলাম নবীদের মতো খেলোয়াড়দের বহুবার দেখা মিলেছে ঢাকার মাটিতে।

তবে আফগানদের বিশ্বকাপের মূল পর্বে খেলাটা মোটেও সহজ ছিলোনা। কেননা, ‘বি’ গ্রুপে জিম্বাবুয়ের মতো হ্যাভিওয়েট প্রতিপক্ষ ছিলো। দুই দলেরই ছিলো দু’টা করে জয়। তাই নাগপুরের শনিবারের ম্যাচটি এক অঘোষিত ফাইনালে পরিনত হয়েছিলো।

দলটা যখন জিম্বাবুয়ে চাপ তো ছিলোই। কিন্তু চাপকে পাত্তা না দিয়েই জিম্বাবুয়েকে এক প্রকার উড়িয়ে সুপার টেনের টিকিট কেটেছে আফগানরা।

আফগান খেলোয়াড়দের শেখার আগ্রহ প্রবল। সেটার প্রমাণ মেলে মুশফিকুর রহিমের কথায়। বিপিএল শেষ এক সংবাদ সম্মেলনে টাইগার টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম বলেছিলেন, আফগানিস্তানে দুর্দান্ত সব খেলোয়াড় রয়েছে। তাদের ভেতর শেখার ইচ্ছেটাও প্রবল। সমর্থের সর্বোচ্চটা দিয়ে তারা চেষ্টা করে।

ভারতের মাটিতে শুরুটাও দুর্দান্ত ছিলো আফগানদের। প্রথম ম্যাচেই স্কটল্যান্ডকে ১৪ রানে হারায় তারা। দ্বিতীয় ম্যাচে হংকংয়ে বিপক্ষে ৬ উইকেটের বিশাল জয়।

তিন ম্যাচেই দুর্দান্ত ছিলেন ওপেনার মোহাম্মদ শেহেজাদ।স্কটিশদের বিপক্ষে ৬১ রানের ইনিংস খেলার পর হংকংয়ের বিপক্ষে খেলেন ৪১ রানের ইনিংস।আজ জিম্বাবুয়েল বিপক্ষেও খেলেছেন ৪০ রানের মূল্যবান ইনিংস।

Reneta

গুলাম নবী ব্যাটে সেভাবে উজ্জ্বল না হলেও তার অলরাউন্ডিং পারফরমেন্সে দল সব সময় ছিলো উজ্জীবিত।

আর আফগানিস্তানের ম্যাচ মানেই দলীয় অধিনায়ক মোহাম্মদ নবির বিজ্ঞাপন। ব্যাটে বলে বহুদিন থেকেই দলকে উজ্জীবিত করে চলেছেন তিনি। প্রথম ম্যাচে ব্যাটে সেভাবে মেলে ধরতে না পারলেও ১৮ রান করার পাশাপাশি ৫ উইকেট নিয়ে দলের জয়ে রেখেছিলেন বড় ভূমিকা। শেষ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৩২ বলে ৫২ রানের ঝকঝকে ইনিংস। সঙ্গে আবার  এক উইকেট। 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি২০ বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

শ্রীমঙ্গ‌লে র‌থের মেলা

জুলাই ১৬, ২০২৬

ব্রাজিল-ইতালির বিরল কীর্তি ছুঁতে পারবে আর্জেন্টিনা?

জুলাই ১৬, ২০২৬
ছবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ (সংগৃহীত)।

শেখ হাসিনার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নেই: শামা ওবায়েদ

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে আপডেট দিল নির্বাচন কমিশন

জুলাই ১৬, ২০২৬

এখনও লড়াইয়ের জন্য প্রস্তুত মমতা বন্দ্যোপাধ্যায়

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT