চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় এসে টেনিসের গল্প শোনালেন হ্যান্ডসকম্ব

সাজ্জাদ খানসাজ্জাদ খান
১০:৩১ অপরাহ্ণ ২০, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A

পিটার হ্যান্ডসকম্বের শৈশব-কৈশোর কেটেছে টেনিস খেলে। অস্ট্রেলিয়ান জুনিয়র টেনিস খেলতেন নিয়মিত। তিনবারের অস্ট্রেলিয়ান ওপেনজয়ী স্বদেশী বার্নার্ড টমিকের খেলা দেখতেন কাছ থেকেই। তখন টমিকই তার প্রিয় খেলোয়াড়। একসময় ভালবাসা গিয়ে গড়ায় ক্রিকেটে। টেনিসের চেয়ে রোমাঞ্চকর মনে হতে থাকে ক্রিকেটকে।

সেই পিটার এখন অস্ট্রেলিয়া দলের টেস্ট ক্রিকেটার। এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান মিডলঅর্ডারের স্তম্ভও। পাঁচ নম্বরে ব্যাট করা পিটার ৮ টেস্টে ৫৪.২৭ গড়ে করেছেন ৫৯৭ রান। আছে দুটি সেঞ্চুরিও। বাংলাদেশের সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া দলের সারথী হয়ে এসেছেন ঢাকায়।  রোববার সংবাদ মাধ্যমের মুখোমুখি হওয়ার পর টেনিস প্রসঙ্গেও প্রশ্ন করা হল তাকে। ২৬ বছর বয়সী এই ক্রিকেটার ফিরে গেলেন শৈশবে।

‘আমি অল্পস্বল্প টেনিস খেলতাম। কিন্তু বানার্ড টমিকের মতো না। ছোটবেলা থেকে বেড়ে ওঠার সময় টেনিস খেলতে আমার ভীষণ ভাল লাগতো। কিন্তু আমি কখনওই জিততাম না।’

একসময় টেনিসের চেয়ে ক্রিকেটটা বেশি বৈচিত্র্যময় মনে হতে থাকে পিটারের। টেনিসে হারের বেদনা হয়ত পুড়িয়েছে তাকে। টেনিসে কখনওই জয় না পাওয়া হ্যান্ডসকম্ব ব্যাটিংটা উপভোগ করতে থাকেন। হারলেও নামের পাশে রান তো ওঠে।  এতেই সার্থকতা খুঁজতে শুরু করেন পিটার। লেগে থাকেন ক্রিকেট নিয়ে। ফলাফলটাও অভাবনীয়।

টাইগারদের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য  দলে ডাক পেয়ে এসেছেন বাংলাদেশে। তবে আজও টেনিসের প্রতি তার টান কমেনি। টেনিস-বল ও ব্যাটের সাথে তার ছেলেবেলার প্রেম আজও অটুট। এখনও সময় পেলে ছুটে যান অস্ট্রেলিয়ান ওপেন দেখতে, ‘আমি এখনও টেনিস ভালবাসি। যখনই সময় পাই অস্ট্রেলিয়ান ওপেন দেখি। আমি এখন ফেদেরার ভক্ত। ও দারুণ খেলে।’

বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিয়ে সংবাদ সম্মেলন। ক্রিকেট নিয়ে কথা বলতেই হল তাকে, ‘দেশের মাটিতে অন্যতম শক্তিশালী দলটির বিপক্ষে খেলা সহজ হবে না।’

Reneta

মার্চে ভারত সফরের দলে ছিলেন হ্যান্ডসকম্ব। সেই অভিজ্ঞতাই এখানে কাজে লাগাবেন। বললেন সে কথাও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিটার হ্যান্ডসকম্ব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

নিউইয়র্কে ইউরোপীয় নেতাদের সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক

জুলাই ১৫, ২০২৬

‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ’-২০২৬

জুলাই ১৫, ২০২৬

বন্যার্তদের খাদ্য ও পানি পাঠাচ্ছে ঢাকায় ওআইসিভুক্ত ১৮ দেশের প্রতিনিধিরা: প‍্যালেস্টাইন রাষ্ট্রদূত

জুলাই ১৫, ২০২৬

দুর্যোগে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পর্যায়ক্রমে মেরামত করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

ওসমান হাদি হত্যা মামলায় সিআইডি তদন্ত প্রতিবেদন দাখিল ২০ আগস্ট

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT