চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় আসছেন আন্ডার সেক্রেটারি সারাহ সুয়ল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২০ পূর্বাহ্ণ ২৭, মার্চ ২০১৬
আন্তর্জাতিক
A A

বাংলাদেশের সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ, এবং শিক্ষার্থীদের সাথে নিরাপত্তা থেকে শুরু করে মানবাধিকার বিষয়ে আলোচনা করতে ঢাকা আসছেন সারাহ সুয়ল। তার নেতৃত্বে জ্যেষ্ঠ কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল আগামী ৩০ ও ৩১শে মার্চ ঢাকা ভ্রমণ করবেন।

সুয়ল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি।

আন্ডার সেক্রেটারি হিসেবে দায়িত্ব গ্রহণের পূর্বে ডক্টর সুয়ল হার্ভার্ড কেনেডি স্কুল অব গভর্নমেন্ট-এ শিক্ষকতা করেছেন, যেখানে তিনি ‘কার সেন্টার ফর হিউমান রাইটস পলিসি’র পরিচালকের দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি জাতীয় নিরাপত্তা ও মানবাধিকার বিষয়ক কর্মসূচিও পরিচালনা করেছেন।

ডক্টর সুয়ল যুক্তরাষ্ট্র সশস্ত্র বাহিনীর সাথে বেসামরিক নিরাপত্তা বিষয়েও বিশদ কাজ করেছেন। ক্লিন্টন প্রশাসনের অধীনে তিনি শান্তিরক্ষা এবং মানবিক সহায়তা বিষয়ক প্রথম ‘ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব ডিফেন্স’ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নির্বাহী বিভাগে যোগদানের পূর্বে ডক্টর সুয়ল ছয় বছর যুক্তরাষ্ট্র ‘সিনেট মেজরিটি লিডার’ জর্জ জে. মিচেলের জ্যেষ্ঠ্য পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।  

যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীদার।  নিরাপত্তা ও সহিংস চরমপন্থা দমনসহ অন্যান্য বৈশ্বিক সমস্যা নিয়ে যখন আমরা একসাথে কাজ করি তখন উভয় দেশের মানুষই তার সুফল পায়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীকে দেখতে সিলেট-মৌলভীবাজারের সড়কে জনতার ঢল

জুন ১৭, ২০২৬

জলবায়ু পরিবর্তনে খরা ও মরুকরণ মানবসভ্যতার জন্য বড় হুমকি

জুন ১৭, ২০২৬

যুক্তরাষ্ট্রে ভারতীয় কর্মীর মামলা, চাকরি রাখতে অর্থ আদায়ের অভিযোগ

জুন ১৭, ২০২৬

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুন ১৭, ২০২৬

‘বুড়ো’ বয়সী বিশ্বকাপ হ্যাটট্রিকে রোনালদোর রেকর্ড ভাঙলেন মেসি

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT