চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকাসহ বড় শহরগুলো কি চূড়ান্তভাবে বসবাসঅযোগ্য হচ্ছে?

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৬:১৪ অপরাহ্ণ ০৭, অক্টোবর ২০২১
সম্পাদকীয়
A A

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঢাকা ও চট্টগ্রামে ডেঙ্গু, শ্বাসকষ্ট এবং পানিবাহিত রোগের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে। এমনকি জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব পড়ছে নগরবাসীর মানসিক স্বাস্থ্যের ওপর। জলবায়ু পরিবর্তন নিয়ে এক প্রতিবেদনে ২০১৯ সালের ডেঙ্গু মহামাইর বিশ্লেষণ করে সংস্থাটি এসব তথ্য জানিয়েছে।

ঢাকা ও চট্টগ্রামের ৩ হাজার ৬১০টি পরিবারের ১৫ হাজার ৩৮৩ জনের ওপর এই জরিপ চালায় বিশ্বব্যাংক।

১৬ কোটি মানুষের দেশ বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর অন্যতম। সাম্প্রতিক বছরগুলোতে নগর পর্যায়ে জলবায়ু পরিবর্তনের ব্যাপক প্রভাব দৃশ্যমান। কিছুদিন আগে বিশ্বের ১৪০ শহরের বসবাসযোগ্যতা বিষয়ে একটি তালিকাটি প্রকাশ করে ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট। তালিকায় ১৩৭তম স্থানে জায়গা করে নিয়েছে বসবাসঅযোগ্য শহরের তালিকায় চতুর্থ অবস্থানে থাকা বাংলাদেশের রাজধানী ঢাকা শহর।

ঢাকার পরে রয়েছে পাপুয়া নিউ গিনি এবং সর্বনিম্ন অবস্থানে রয়েছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার রাজধানী দামেস্ক। এরকম নেতিবাচক সূচক ও পরিস্থিতি দিয়ে প্রায়ই বিভিন্ন সংস্থা তথ্য প্রকাশ করে চলেছে বছর বছর। তারপরও খুব একটা পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না পরিবেশ উন্নয়নে।

স্বাভাবিক সময়ের মতো করোনা মহামারির এই সময়েও পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রক্রিয়াগুলো থেমে নেই। অপরিকল্পিত নগরায়ন ও নির্বিচারে গাছ কাটাসহ নানা কারণে ঢাকা-চট্টগ্রামসহ বড় শহরগুলোর পরিবেশ বসবাসের অযোগ্য হয়ে উঠেছে। বিষয়গুলো আমাদের ভাবাচ্ছে।

নগর জীবনের নানাবিধ সুযোগ-সুবিধার জন্য গ্রামীণ জনপদের মানুষ তাদের নিজের জীবনমানে উন্নয়নের জন্য নগরে স্থানান্তরিত হচ্ছে। সেইসঙ্গে প্রাকৃতিক পরিবেশের ধারক গ্রামীণ জনপদ ও বনাঞ্চল ধীরে ধীরে নগর প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে। চিরস্থায়ী ক্ষতিতে পড়ছে জলবায়ু পরিস্থিতি। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঘন ঘন দুর্যোগের সম্মুখীন হচ্ছে দেশের উপকূল। আর জলবায়ু পরিবর্তনের আরেক ধরনের প্রভাব অতিরিক্ত গরম নগরাঞ্চলে নানা সমস্যা তৈরি করছে। নগরে শিশুদের ঝুঁকি বড়দের চেয়ে বেশি। গরম ও অন্যান্য জলবায়ু সংক্রান্ত সমস্যার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা বড়দের তুলনায় তাদের কম। সেজন্য সারাবছরই নানা রোগবালাই লেগে আছে নগরের প্রতিটি পরিবারে।

Reneta

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা ও পরিবেশ উন্নয়নে সচেতনতা ও কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি। রাষ্ট্রীয় ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে গাছ লাগানো, কলকারখানায় কালো ধোঁয়া নির্গমন কমিয়ে আনা, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোসহ নানা পদক্ষেপ নিতে গণজোয়ার তৈরি করা খুবই জরুরি। নাহলে হয়তো রাজধানী ঢাকাসহ দেশের শহরগুলো চূড়ান্তভাবে বসবাসঅযোগ্য হয়ে পড়বে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জলবায়ু পরিবর্তনসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬

গোলহীন প্রথমার্ধে শুধু উত্তেজনাই ছড়াল

জুলাই ১৬, ২০২৬

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT