চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকার প্রেক্ষাগৃহে ইতিহাস সৃষ্টিকারী ‘শ্যাং-চি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৯ অপরাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০২১
বিনোদন
A A

শুক্রবার (৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিকভাবে মুক্তি পেলো মার্ভেলের ইতিহাসে প্রথম এশিয়ান সুপারহিরো সিনেমা ‘শ্যাং-চি অ্যান্ড দ্য লিজেন্ড অব দ্য টেন রিংস’। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পেলো ছবিটি।

এ বছরের ফেব্রুয়ারিতেই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিলো। কিন্তু করোনা মহামারী প্রকট আকার ধারণ করায় সিনেমাটি মুক্তির তারিখ তিন দফা পেছানো হয়। জনপ্রিয় মার্ভেল কমিকস চরিত্র শ্যাং-চিকে কেন্দ্র করে নির্মিত একটি মার্কিন সুপারহিরো সিনেমা।

মার্ভেল স্টুডিওজ প্রযোজিত এবং ওয়াল্ট ডিজনি মোশন পিকচার্স পরিবেশিত ছবিটি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ২৫তম চলচ্চিত্র হিসেবে মুক্তি পেলো।

এরআগে জনপ্রিয় অভিনেতা ‘সিমু লিউ’ এর জন্মদিনে মার্ভেল স্টুডিওজ প্রকাশ করে শ্যাং-চি অ্যান্ড দ্য লিজেন্ড অব দ্য টেন রিংস-এর ট্রেলার। কমিক জগতের অন্যতম বহুল প্রতীক্ষিত সুপারহিরো সিনেমাটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় চাইনিজ-কানাডিয়ান অভিনেতা ‘সিমু লিউ’।

ট্রেলার প্রচারের আগে সর্বপ্রথম সিনেমাটির পোস্টার প্রকাশ করা হয়। এরপরই প্রকাশিত হয় এই সুপারহিরো সিনেমাটির সুপারহিরো কস্টিউমের ফার্স্ট লুক। ট্রেলারে দেখানো হয়, ‘শ্যাং-চি’ কীভাবে তার দুর্বিষহ অতীতকে পিছনে ফেলে সামনে এগিয়ে যেতে চায়। কিন্তু শেষ পর্যন্ত তাকে আবারো সেই নির্মম অতীতের মুখোমুখি হতেই হয়। আবারো ধরা পড়ে যায় ছোটবেলায় তাকে মার্শাল আর্টের দীক্ষা দেয়া টেন রিংস সংগঠনের জালে।

মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স প্রথমবারের মত এশিয়ান কাস্ট ও গল্পকে কেন্দ্র করে সিনেমা নির্মাণ করে ইতিহাস সৃষ্টি করলো। সিনেমাটি পরিচালনা করেছেন ৪২ বছর বয়সী খ্যাতিমান পরিচালক ডেস্টিন ডেনিয়েল ক্রেটন। যিনি পূর্বে শর্ট টার্ম ১২, দ্যা গ্লাস ক্যাটেল ও জাস্ট মার্সি’র মত ড্রামা ঘরানার সিনেমা নির্মাণ করে দর্শকমহলে প্রশংসিত হয়েছিলেন।

Reneta

যদিও পূর্বে তার কখনোই সুপারহিরো নির্ভর সিনেমা নির্মাণের ইচ্ছাই ছিলো না। কিন্তু মার্ভেল স্টুডিও যখনই শাং-চি চরিত্রটিকে নিয়ে সিনেমা তৈরির ঘোষণা দেয় তার মনে সিনেমাটি নিয়ে কৌতুহল জাগে। যেহেতু ক্রেটন নিজেই আমেরিকান-জাপানিজ বংশোদ্ভূত তাই সিনেমার প্লট ও চরিত্রটি পছন্দ হওয়ায় তিনি নিজেই সিনেমাটি পরিচালনার ব্যাপারে আগ্রহ জানান। মার্ভেলও রাজি হয়ে যায়।

সিনেমাটির চিত্রনাট্য তৈরি করেছেন ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’ খ্যাত চিত্রনাট্যকার ডেভিড ক্যালাহাম। মার্ভেলের চতুর্থ ফেজের সিনেমাটির মাধ্যমে আবারো পুনর্জাগরণ ঘটবে মার্ভেলের কুখ্যাত খল চরিত্র মান্দারিনের। এর আগে ‘আয়রন ম্যান ৩’ সিনেমায় তাকে দেখা গেলেও সে ছিলো নকল মান্দারিন। কিন্তু এবার মুখ্য চরিত্র শ্যাং-চির বিরুদ্ধে লড়াইয়ে দেখা যাবে মান্দারিনকে।

ভয়ংকর এই খল চরিত্রটি ফুটিয়ে তুলবেন হংকং-এর জনপ্রিয় তারকা টনি লিয়াং। শ্যাং-চি-এর আমেরিকান বন্ধু কেটি চরিত্রে অভিনয় করেছেন চাইনিজ-আমেরিকান বংশোদ্ভূত অভিনেত্রী আকওয়াফিনা। এছাড়াও আছেন মিশেল ইহো, ফালা চেন, ফ্লোরিনা মানটিয়ানু।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকাপ্রেক্ষাগৃহলিড বিনোদনসিনেপ্লেক্সসিনেমাহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT