চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা সিএমএইচের সামনে ভাস্কর্য উদ্বোধন করেছেন সেনাপ্রধান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৮ অপরাহ্ণ ০৬, ডিসেম্বর ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

ঢাকা সেনানিবাসস্থ সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) পরিদর্শন করে নবনির্মিত অনন্ত সমরে ভাস্কর্যসহ নতুন চারটি স্থাপনা উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

সোমবার উদ্বোধন করা নবনির্মিত স্থাপনার মধ্যে রয়েছে এ্যানেস্থেসিয়া বহির্বিভাগ ও চক্ষু অপারেশন থিয়েটার, লেজার ভিশন কেন্দ্র এবং স্লিপ ল্যাব।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে: ১৯৭১ সালের গৌরবান্বিত মহান স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ আর্মি মেডিকেল কোরের সদস্যদের আত্মত্যাগ এবং করোনা অতিমারীর সময় চিকিৎসা সেবায় নিয়োজিত আত্মোৎসর্গকারী সদস্যদের সংস্কৃতিকে চির স্বরণীয় করে রাখার জন্য সিএমএইচ ঢাকায় অনন্ত সমরে ভাষ্কর্ষটি নির্মাণ করা হয়েছে।

নতুন এ্যানেস্থেসিয়া বহির্বিভাগে রয়েছে পুরুষ ও মহিলাদের জন্য পৃথক পর্যবেক্ষণ কক্ষ এবং বেশ কয়েকটি অপেক্ষাগার যা রোগীদের অস্ত্রোপচার পূর্ববর্তী এ্যানেস্থেসিয়া চেক আপের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকা সশস্ত্র বাহিনীর একটি টারশিয়ারী লেভেল রেফারেল এবং ট্রেনিং হাসপাতাল যেখানে প্রতিনিয়ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। ফলে নতুন এই এ্যানেস্থেসিয়া বিভাগ প্রতিস্থাপন নিঃসন্দেহে একটি যুগোপযোগী সিদ্ধান্ত। চক্ষু অপারেশন থিয়েটার ও লেজার ভিশন কেন্দ্র প্রতিস্থাপনের সাথে অত্র হাসপাতালের চক্ষু বিভাগের চিকিৎসা সেবার মান আরও উন্নত করা সম্ভব হবে। এই বিভাগ প্রতিস্থাপনের মাধ্যমে চক্ষু বিষয়ক জটিল এবং উন্নত চিকিৎসা সেবা যেমন, ‘লেজার রিফ্লাকটিভ সার্জারী’ ও অন্যান্য লেজার সার্জারী করাসহ সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রদানে সহায়ক ভূমিকা পালন করবে।

এছাড়াও, অত্র হাসপাতালে স্লিপ ল্যাব প্রতিস্থাপন করা হয়েছে। এই স্লিপ ল্যাব সিএমএইচ ঢাকার একটি নতুন সংযোজনকৃত প্রকল্প যার মাধ্যমে ‘স্লিপ ডিস অর্ডার’ এর মতো গুরুত্বপূর্ণ রোগ নির্ণয় এবং এর উন্নত চিকিৎসা সেবা প্রদানে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এস এম শফিউদ্দিন আহমেদসিএমএইচ
শেয়ারTweetPin

সর্বশেষ

খাবার দাবার: এক প্রজন্মের সৃজনশীলতার ঠিকানা

জুলাই ৬, ২০২৬

সাভারে এনসিপির নাহিদ ইসলামের সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ

জুলাই ৬, ২০২৬

প্রবীণ কৃষক নেতা ও বীর মুক্তিযোদ্ধা নূরুর রহমান সেলিম মারা গেছেন

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বেইজিংয়ের সিনেমা হল এখন বহুমাত্রিক বিনোদন ও লাইফস্টাইল কেন্দ্র

জুলাই ৬, ২০২৬

শিশু দিবাযত্ন কেন্দ্র দেশের ভবিষ্যৎ ভিত্তি নির্মাণের সহায়ক: ডা. জুবাইদা রহমান

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT