চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা ব্যাংকের নতুন চেয়ারম্যান আব্দুল হাই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৩ অপরাহ্ণ ১৩, আগস্ট ২০২০
অর্থনীতি
A A

ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর প্রতিষ্ঠাকালীন ট্রাস্ট এডুকেশন, সায়েন্স, টেকনোলজি অ্যান্ড কালচারাল ডেভলাপমেন্ট ট্রাস্ট (ইএসটিসিডিটি) এর চেয়ারম্যান আব্দুল হাই সরকার ঢাকা ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

একইসঙ্গে তিনি আইইউবি এবং চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য।

আব্দুল হাই সরকার দেশের শীর্ষ স্থানীয় শিল্প পরিবার পূর্বাণী গ্রুপের কর্ণধার এবং একইসঙ্গে ঢাকা ব্যাংকের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান।

তিনি বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)-এর সাবেক প্রেসিডেন্ট, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)-এর একজন সাবেক ভাইস চেয়ারম্যান এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর একজন সাবেক পরিচালক।

হাই সরকার বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই)-এর বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাকালীন সদস্য এবং যুক্তরাজ্যের লিভারপুলভিত্তিক ইন্টারন্যাশনাল কটন অ্যাসোসিয়েশনের অ্যাসোসিয়েট ডিরেক্টর। অতি সম্প্রতি তিনি ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি)-এর এক্সিকিউটিভ বোর্ডের সদস্য হিসেবে নির্বাচিত হন।

দেশের একজন শীর্ষস্থানীয় ব্যবসায়িক ব্যক্তিত্ব হওয়ার পাশাপাশি তিনি সমাজকল্যাণ ও সমাজের উন্নয়নে বিশেষ ভূমিকা রেখে চলেছেন। এসব কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন সময় বিভিন্ন সংগঠন তাকে পুরস্কৃত করেছে। বাংলাদেশ সরকারের ঘোষিত বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে মনোনীত জনাব আব্দুল হাই সরকার।

Reneta

সিরাজগঞ্জ জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন জনাব আব্দুল হাই সরকার। ১৯৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর (এম.কম) ডিগ্রি অর্জন করেন তিনি।

পরবর্তীকালে তিনি আন্তর্জাতিক বাণিজ্য ও ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন এবং দেশের একজন নামী শিল্পপতি হয়ে ওঠেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চেয়ারম্যানঢাকা ব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের বিপক্ষে জিতে ১৬ বছর পর সেমিফাইনালে স্পেন, প্রতিপক্ষ ফ্রান্স

জুলাই ১১, ২০২৬

স্পেন দূর্গ ভাঙল বেলজিয়াম, প্রথমার্ধে ১-১ সমতা

জুলাই ১১, ২০২৬

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT