চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা-চট্টগ্রামে ২৮ লাখ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৮ অপরাহ্ন ১৭, জানুয়ারি ২০১৬
অন্যান্য, অপরাধ
A A

রাজধানী ঢাকা ও চট্টগ্রামে র‌্যাবের বিশেষ অভিযানে ২৮ লাখ পিস ইয়াবা উদ্ধার হয়েছে। এর সঙ্গে ইয়াবা চোরাচালান চক্রের প্রধান আলী আহমেদসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

বাংলাদেশে এতো বেশি পরিমাণে ইয়াবা উদ্ধারে ঘটনা এই প্রথম বলে দাবি র‌্যাব কর্মকর্তাদের। তারা জানান, অভিযানে চট্টগ্রামে একটি মাছ ধরার কাঠের ট্রলারও জব্দ করা হয়েছে।

সকালে র‌্যাবের পক্ষ থেকে মোবাইল ফোনে পাঠানো একটি এসএমএসে বলা হয়, চট্টগ্রামের পতেঙ্গা এবং ঢাকা বিমানবন্দর রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবার এই বিরাট চালান আটক করা হয়েছে।

র‌্যাব-৭’র প্রধান নির্বাহী কর্মকর্তা লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার চট্টগ্রামের পতেঙ্গা থেকে একটি মাছ ধরার ট্রলারসহ আলী আহম্মেদ নামের এক ব্যক্তিকে বেশ কিছু ইয়াবাসহ আটক করা হয়। পরে তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রোববার রাতে ঢাকা বিমানবন্দর রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে আরো দু’জনসহ উদ্ধার করা হয় বিপুল পরিমাণ ইয়াবা।

এ ব্যাপারে বিস্তারিত জানাতে সকাল ১১টায় ঢাকা র‌্যাব সদর দপ্তরে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আমীরুল্লাহ।

Jui  Banner Campaign
ট্যাগ: ইয়াবা
শেয়ারTweetPin

সর্বশেষ

কথা ছিল স্পেনে রিয়ালের ম্যাচ দেখবেন, বিশ্বকাপে নেমে নিলেন ৩ উইকেট

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য চুক্তি সোমবার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী কলেরা টিকার সরবরাহ বৃদ্ধি, তিন বছর পর পুনরায় শুরু ভ্যাকসিন

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

গুম হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: বাংলাদেশের প্রখ‍্যাত সুরকার ও সংগীত পরিচালক মো. শাহনেওয়াজ।

সুরকার ও সংগীত পরিচালক শাহনেওয়াজ কানাডায় মারা গেছেন 

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT