চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ডেডপুল’কে হারিয়ে রেকর্ড গড়ার পথে ‘জোকার’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৭ অপরাহ্ণ ২২, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

ছবির ঘোষণা দেয়ার পর থেকেই টোড ফিলিপস এর ‘জোকার’ হয়ে উঠেছিল ‘টক অব দ্য টাউন।’ আর মুক্তির পরে একের পর এক রেকর্ড ভেঙ্গে এগিয়ে চলছে ছবিটি। এমনকি মুক্তির তিন সপ্তাহ পরেও ছবিটি নিয়ে আলোচনা শেষ হচ্ছে না।

মার্ভেলের ‘ডেডপুল’কে পেছনে ফেলে সবচেয়ে বেশি আয় করা আর-রেটেড ছবি হতে যাচ্ছে ‘জোকার।’ ‘ডেডপুল’র আয় ছবি ৭৮৩ মিলিয়ন ডলার। আর রবিবার পর্যন্ত ‘জোকার’ আয় করেছে ৭৩৭ মিলিয়ন ডলার। ধারণা করা হচ্ছে জোকারের আয় ৯০০ মিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।

সিনে-সমালোচকরা ‘জোকার’ ছবিটি দেখার পর এটিকে ‘মাস্টারপিস’ বলেও মন্তব্য করেছেন। ছবিটিকে বলা হচ্ছে ‘ওয়ান ম্যান শো।’ জোয়াকুইন ফোনিক্স একাই পুরো ছবিটিকে টেনে নিয়ে গেছেন দর্শকের কাছে। নেতিবাচক চরিত্রটিকে অন্য পর্যায়ে নিয়ে গেছেন তিনি।

জোকার সিনেমা মূলত আর্থার ফ্লেক নামের একজন মানসিকভাবে অসুস্থ ব্যক্তির গল্প। পেশাগত ও ব্যক্তিগত জীবনে ব্যর্থ কমেডিয়ান শিল্পীর সম্মানের বদলে অবহেলা-অশ্রদ্ধায় ঠকতে ঠকতে একসময় উন্মাদ হয়ে যায়। একপর্যায়ে নিজেই হয়ে পড়ে নৃশংস অপরাধী। সাড়ে পাঁচ কোটি মার্কিন ডলার ব্যয়ে নির্মিত ডিসি ফিল্মসের ছবিটি এরইমধ্যে ভেনিস ফিল্ম ফেস্টিভালসহ বেশকিছু গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবেও দাপট দেখিয়েছে। টাইমস অব ইন্ডিয়া

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জোকারডেডপুললিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

চাপকলে পানি তোলার মত টাকা ঢেলে অর্থনীতি চাঙ্গা করতে বড় বাজেট: অর্থমন্ত্রী

জুন ১১, ২০২৬

এক ছাগলেই লাখপতি বগুড়ার আরিফ

জুন ১১, ২০২৬

বাজেট অনুমোদনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বিশেষ সভা

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

এপস্টাইনের সঙ্গে সম্পর্ককে ‘গুরুতর ভুল’ বললেন বিল গেটস

জুন ১১, ২০২৬

০/৩, অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস বাংলাদেশের

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT