চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ডেঙ্গু মহামারির শিকার শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৯ অপরাহ্ন ২৫, জুলাই ২০১৭
আন্তর্জাতিক
A A
ডেঙ্গু-শ্রীলঙ্কা

ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ডেঙ্গু মহামারির শিকার হয়ে শ্রীলঙ্কায় প্রাণ হারিয়েছে প্রায় ৩০০ জন। মশাবাহিত এই রোগ আরও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছে ত্রাণ সহায়তা সংস্থাগুলো।

শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বছরের শুরু থেকে এ পর্যন্ত চলমান মহামারিতে দেশে ডেঙ্গুজ্বরে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত ৩৯৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা এ বছরের অর্ধেক না পেরোতেই গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ হয়ে গেছে। এর অর্ধেক ঘটনাই রাজধানী কলম্বোসহ দ্বীপরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের।

শ্রীলঙ্কা রেডক্রস সোসাইটি এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ সোমবার জানিয়েছে, দেশটিতে ডেঙ্গুর জরুরি সহায়তার পরিমাণ বাড়িয়ে দিয়েছে তারা।

রেডক্রস ও রেড ক্রিসেন্টের এক বিবৃতিতে বলা হয়েছে, নতুন আক্রান্ত ডেঙ্গু রোগীরা আগে থেকে অতিরিক্ত রোগীবোঝাই হাসপাতালগুলোতে ভীড় জমাচ্ছে। ফলে ধারণক্ষমতা ছাড়িয়ে যাওয়া হাসপাতালগুলো রোগীদের সামাল দিতে হিমশিম খাচ্ছে। শ্রীলঙ্কার পশ্চিমাঞ্চলের প্রদেশে অবস্থা বেশি খারাপ।

অভূতপূর্ব মাত্রার এই মহামারি সামাল দেয়ার জন্য রেডক্রস তার বাজেট বাড়িয়ে ৩ লাখ মার্কিন ডলার করার ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে আল-জাজিরা।

Reneta

সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তারা ডেঙ্গুর উপদ্রবের পেছনে সাম্প্রতিক মৌসুমী অতিবৃষ্টি ও বন্যাকে দায়ী করছেন। টানা বৃষ্টি এবং বন্যার কারণে স্থানে স্থানে পানি জমে থাকছে। অন্যদিকে বৃষ্টিভেজা আবর্জনা পচছে বিভিন্ন জায়গায়। এর ফলে পুরো দেশজুড়েই ডেঙ্গুর ভাইরাস বহনকারী এডিস মশাসহ বিভিন্ন মশার বংশবিস্তার হচ্ছে খুব বেশি।

আবহাহওয়ার অবস্থা এমনই থাকলে এবং পয়নিষ্কাশন ও আবর্জনা অপসারণ ব্যবস্থার দুরবস্থা চলতে থাকলে ডেঙ্গু আরও বেশি ছড়াবে বলে আশঙ্কা প্রকাশ করেছে রেডক্রস।

Jui  Banner Campaign
ট্যাগ: ডেঙ্গুশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।

তাকাইচি জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারি ৯, ২০২৬

ইয়োফাসের নতুন কমিটি গঠিত: সভাপতি মামুন শিবলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জয়

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

পর্তুগালের নির্বাচনে সমাজতান্ত্রিক দলের জয়, রাষ্ট্রপতি হলেন অ্যান্টোনিও

ফেব্রুয়ারি ৯, ২০২৬

শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসন থেকে সরে দাঁড়ালেন মান্না

ফেব্রুয়ারি ৯, ২০২৬

মূল্যস্ফীতি মোকাবিলায় অপরিবর্তিত সুদহার, কড়াকড়ি নীতি বহাল

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT