চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকার দুই মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে বসবেন আওয়ামী লীগ নেতারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৪ পূর্বাহ্ন ৩০, জুলাই ২০১৯
বাংলাদেশ
A A
ডেঙ্গু-পরীক্ষার কিট

ডেঙ্গু প্রতিরোধে ঢাকা উত্তর ও দক্ষিণের দুই মেয়র সাঈদ খোকন এবং আতিকুল ইসলামসহ ও সব কাউন্সিলরদের সঙ্গে আজ জরুরি বৈঠক বসবে আওয়ামী লীগ।

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এ বৈঠকে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু বিষয়ক মন্ত্রী ওবায়দুল কাদের।

বৈঠকে ডেঙ্গু প্রতিরোধ বিষয় ছাড়াও বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন তারা।

বৈঠকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সব সদস্য, সব থানা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সহযোগী সংগঠনগুলোর সভাপতি, সাধারণ সম্পাদকরা অংশ নেবেন।

দেশজুড়ে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। রাজধানী ছাড়িয়ে এখন ঢাকার বাইরে বিভিন্ন জেলায় ৬১১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

ইতোমধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন বলেছেন, ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে এবং অল্প অল্প করে অবনতির দিকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন।

Reneta

দেশের সব সরকারি হাসপাতালে ডেঙ্গু শনাক্তে কীট ও রোগ ব্যবস্থাপনা গাইডলাইন পাঠানো হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগআতিকুল ইসলামওবায়দুল কাদেরডেঙ্গুডেঙ্গু জ্বরডেঙ্গু নিয়ন্ত্রণসাঈদ খোকন
শেয়ারTweetPin

সর্বশেষ

আনন্দ উচ্ছ্বাসে ঋতুরাজ বসন্তের প্রথম দিন পয়লা ফাল্গুন উদযাপন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভালোবাসা দিবস’ পালনের প্রতিবাদে চিরকুমার সংঘের র‍্যালি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান। ছবি: মঞ্জুর মোর্সেদ রিকি

‘ভিন্নমত থাকলেও সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই’

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

১৭ ফেব্রুয়ারির মধ্যে বিজয়ীদের শপথ গ্রহণ হবে: প্রেস সচিব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT