চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিসেম্বরেই ভ্যাকসিন দেয়ার কাজ শুরু করছে যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৪ অপরাহ্ণ ২৩, নভেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ডিসেম্বরের প্রথমার্ধেই করোনা ভ্যাকসিন দেয়ার কাজ শুরু করছে যুক্তরাষ্ট্র। রোববার দেশটির সরকারের শীর্ষ পর্যায়ের একজন স্বাস্থ্য কর্মকর্তা এমনটাই আশা প্রকাশ করেছেন।

বাসস জানায়, বিশ্বব্যাপী করোনাভাইরাসের দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ তীব্রতর হওয়ার প্রেক্ষিতে সর্বশেষ এমন খবর দিচ্ছে করোনা আক্রান্তে শীর্ষ দেশটি।

এর আগে শুক্রবার নিজেদের তৈরি করোনা ভ্যাকসিন জরুরি ব্যবহারের অনুমোদন চেয়ে এফডিএ এর কাছে আবেদন করেছে মার্কিন সংস্থা ফাইজার ও তার জার্মান অংশীদার বায়োএনটেক।

এছাড়া অপর এক মার্কিন কোম্পানী মর্ডানা তাদের তৈরি ভ্যাকসিন ৯৫ শতাংশ কার্যকর বলে দাবি করেছে।

যুক্তরাষ্ট্রের ভ্যাকসিন প্রদান কর্মসূচির প্রধান মুনসেফ সালোয়ি সিএনএনকে বলেছেন, যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশান(এফডিএ) অনুমোদন দেয়ার ২৪ ঘন্টার মধ্যে ভ্যাকসিন প্রদান কেন্দ্রগুলোতে ভ্যাকসিন পৌঁছানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

সালেয়ি এসময় ডিসেম্বরের ১১/১২ তারিখ থেকে ভ্যাকসিন দেয়ার কর্মসূচি শুরু হবে বলে জানান।।

Reneta

ফাইজারের ভ্যাকসিন বিষয়ে সিদ্ধান্ত নিতে এফডিএ’র ভ্যাকসিন উপদেষ্টারা ১০ ডিসেম্বর বৈঠকে বসবেন।

সালোয়ি জানান, ডিসেম্বরেই প্রায় ২ কোটি লোককে ভ্যাকসিন দেয়া হবে। এর পর প্রতি মাসে ৩ কোটি লোককে পর্যায়ক্রমে ভ্যাকসিনের আওতায় আনা হবে।

মহামারী করোনাভাইরাস আক্রান্তের শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র।  দেশটিতে মোট ১ কোটি ২৫ লাখ ৮৯ হাজার ৮৮ মানুষ আক্রান্ত ও মৃত্যু হয়েছে ২ লাখ ৬২ হাজার ৭০১ জন।

করোনার দ্বিতীয় পযায়ে এসে আগের চেয়ে ফের বেড়েছে আক্রান্তের হার।  দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ আগামী সপ্তাহের থ্যাংকস গিভিং হলিডেতে জনগণকে বাড়িতে অবস্থান করার আহ্বান জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের শীর্ষক সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. এন্থনি ফৌসি সতর্ক করে বলেছেন, ডিসেম্বরের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত ২ কোটি লোক হয়তো ভ্যাকসিন পাবে। কিন্তু জনগণ হলিডে’র এ সময়ে সতর্কতামূলক পদক্ষেপ নিতে ব্যর্থ হলে পরিস্থিতি উন্নতির বদলে আরো খারাপ হতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

মাগুরায় তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সাংবাদিকদের ফোন রেকর্ড চাওয়ার অভিযোগ

জুলাই ২১, ২০২৬

মোদির সরকারি বাসভবনের সামনে থেকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী আটক

জুলাই ২১, ২০২৬

ইইউবি নিয়ে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৩০ জুলাই ১৮ ঘণ্টা সারা দেশে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT