চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিভোর্সের বাকি ‘নব্বই দিন’!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৪ অপরাহ্ণ ১৪, আগস্ট ২০১৯
বিনোদন
A A

দাম্পত্য কলহের জেরে দেশে প্রায় প্রতিদিন ই ডিভোর্সের ঘটনা ঘটেই চলেছে। পরিসংখ্যানের দিকে তাকালে দিনকে দিন সংখ্যা বেড়েই চলেছে। সুন্দর দাম্পত্যের ইঙ্গিত দিয়ে ডিভোর্সের ‘নব্বই দিন’ নিয়ে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘নব্বই দিন’!

স্বামী-স্ত্রী ডিভোর্সের সিদ্ধান্ত নেয়ার পর নব্বই দিন সম্পর্ক পুনর্বিবেচনার সময় দেয়া হয়। এরমধ্যে সিদ্ধান্ত পরিবর্তন করে আবার সংসার করতে পারেন স্বামী-স্ত্রী। ডিভোর্স সিদ্ধান্তের পর এই নব্বই দিন নিয়েই নির্মিত হয়েছে চ্যানেল আইয়ের ঈদের নাটক ‘নব্বই দিন’। এমনটাই জানালেন নির্মাতা রতন হাসান।

এতে মুখ্য দুটি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও জাকিয়া বারী মম। নাটকটির গল্পে দেখা যাবে, সম্পর্কের টানাপোড়েনে বাধ্য হয়ে মম ও চঞ্চল দম্পতি আলোচনার মাধ্যমে ডিভোর্সের সিদ্ধান্ত নেন। কয়েক বছরে যা হয়নি তা তো নব্বই দিনে হয় না! তবু শেষ চেষ্টা করতে দোষ কী? ডিভোর্স কার্যকর হতে মোট নব্বই দিন বা তিনমাস সময় লাগবে। এই সময়ের মধ্যেই ডিভোর্সটা বাতিল করে তারা আবার এক হতে পারেন, এরকম একটা প্রস্তাব চঞ্চলের দিক থেকে আসে। মমও রাজি হয়। চলে শেষ চেষ্টা।

চঞ্চল ও মম একসঙ্গে না থাকলেও বুঝতে পারেন তারা একে অপরকে ভীষণ মিস করেন। যদিও ডিভোর্সের আগের সময়কার দিনগুলো ছিল খুবই ভয়াবহ। মিস করার এমন কিছুই না থাকার পরেও কিসের জন্য এত টান। মম কিংবা চঞ্চল কেউই এই টানের কথা একজন আরেকজনের কাছে প্রকাশ করতে পারে না। প্রকাশ করার মতো অবস্থাও নেই।

কিন্তু শেষ পর্যন্ত তারা কীভাবে আবার এক হয়, তা বোঝার জন্য দেখতে হবে নাটক ‘নব্বই দিন’। ফ্যামিলি ড্রামায় নির্মিত ‘নব্বই দিন’ দেখানো হবে বুধবার সন্ধ্যা ৭টা ৪০মিনিটে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদ নাটকচঞ্চলচ্যানেল আইডিভোর্সমম
শেয়ারTweetPin

সর্বশেষ

৭ জুলাই আইস্ক্রিনে আসছে ‘ব্রাজেন্টিনা ক্লাব’

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স এসেছে রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার

জুলাই ১, ২০২৬

জার্মানির গোল বাতিলের ব্যাখ্যা দিলো ফিফা

জুলাই ১, ২০২৬

‘টক্সিক’ নিয়ে অদ্ভুত সতর্কবার্তা!

জুলাই ১, ২০২৬

মোসাদ্দেক-ইয়াসিরকে ফিরিয়ে হৃদয়ের নেতৃত্বে টি-টুয়েন্টি দল

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT