চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিন এলগারে সিরিজে সমতায় ফিরল প্রোটিয়ারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৮ অপরাহ্ণ ০৬, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

জোহানেসবার্গ টেস্টের চতুর্থ দিনে বৃষ্টির বাগড়া ছিল। তবে বৃষ্টি আফ্রিকানদের অপেক্ষা বাড়ালেও রক্ষাকবচ হতে পারেনি ভারতের। একদিন হাতে রেখে ৭ উইকেটের বিশাল ব্যবধানে জিতে সিরিজে সমতা ফিরিয়েছে স্বাগতিকরা।

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে জোহানেসবার্গে ঘুরে দাঁড়ায় প্রোটিয়ারা। ডিন এলগারের দায়িত্বশীল ব্যাটিংয়ে জয় নিয়ে সিরিজে ১-১ সমতায় ফিরেছে সাউথ আফ্রিকা। সিরিজ জিততে ১১ জানুয়ারি ক্যাপ টাউনে মুখোমুখি হবে দু দল।

জয়ের জন্য ১২২ রান দূরে থেকে বৃষ্টি বিঘ্নিত দিনে মাঠে নামে এলগারের দল। হাতে তখনও ৮ উইকেট রয়েছে প্রোটিয়াদের। তবে প্রথম ম্যাচ হারায় শঙ্কা ছিল। তার উপর আফ্রিকার বিরূপ কন্ডিশন। তবে নিজেদের পরিচিত কন্ডিশনে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে গেছে এলগার। আগের দিনে ১০ রানে অপরাজিত ফন ডার ডুসেন এদিন যোগ করেন ৩০ রান। মোহাম্মদ শামির বলে পূজারার হাতে ধরাশায়ী হন। তবে অপর প্রান্তে এলগার ছিলেন সাবলীল। বাকি কাজ টুকো সেরেছেন টেমবা বাভুমাকে নিয়ে। ব্যাক্তিগত ৯৬ রানের যুতসই ইনিংস খেলে জয় নিয়ে ফিরিছেন। বাভুমার ব্যাট থেকে আসে ২৩ রান।

দ্য ওয়ান্ডারার্সে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২৬৬ রানে অলআউট হয় ভারত। শেষ ইনিংসে প্রোটিয়াদের লক্ষ্য দাঁড়ায় ২২৯ রান। লক্ষ্য তাড়া করতে নেমে এলগারের দৃঢ়তায় ২ উইকেটে ১১৮ রান তুলে দিন শেষ করে প্রোটিয়ারা।

দিনের শুরুটা অবশ্য ভালোই হয়েছিল সফরকারী ভারতের। পূজারা-রাহানের জুটি এদিন যোগ করেছে আরও ৫৯ রান। প্রোটিয়াদের হয়ে প্রথম আঘাত হানেন রাবাদা, রাহানেকে ফেরান ফিফটির পর।

ব্যক্তিগত ৫৩ রানে পূজারাকেও এলডব্লিউর ফাঁদে ফেলেন রাবাদা। পরে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন-আপ। শেষদিকে শার্দূল ঠাকুর ও হনুমা বিহারী কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। ২৮ রানে জানসেনের শিকার হয়ে শার্দূল যখন সাজঘরে ফেরেন, ভারতের স্কোর তখন ২২৫। সিরাজকে বোল্ড করে ভারতের ইনিংসের ইতি টানেন লুনগি এনগিদি।

Reneta

তিনটি করে উইকেট নিয়েছেন এনগিদি, রাবাদা ও জানসেন। বাকি একটি উইকেট নিয়েছেন ডুয়ানে অলিভিয়ের।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে ২০২ রানে অলঅউট হয় লোকেশ রাহুলের দল। অধিনায়ক রাহুল ছাড়া অর্ধশতকের দেখা পাননি আর কোনো ব্যাটার। বিপরীতে মারর্কো জেনসের ৪ উইকেটের সাথে তিনটি করে উইকেট তুলেছে রাবাদা ও ওলিভিয়ের।

জবাবে ২৭ রানের লিড নিয়ে ২২৯ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। যেখানে শার্দূল ঠাকুর হতাশ করেন প্রোটিয়াদের ৭ ব্যাটারকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এলগাররাহুললিড স্পোর্টসশার্দূলসাউথ আফ্রিকা-ভারত টেস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

নাচে-গানে সুরের মূর্ছনায় জমকালো মঞ্চায়নে পর্দা উঠল বিশ্বকাপের

জুন ১২, ২০২৬

বাজেট প্রথমবারের মত সৃজনশীল অর্থনীতিতে গুরুত্ব

জুন ১১, ২০২৬

বাজেটে শিক্ষা খাতে আগের বছরের চেয়ে বরাদ্দ বেড়েছে

জুন ১১, ২০২৬

ফ‍্যাসিষ্ট আমলের মত ঋণ করে ঘি না খাওয়ার কথা বলে আবার ঋণেই ভরসা

জুন ১১, ২০২৬

খাদ্যনিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতিকে প্রস্তাবিত বাজেটে বিশেষ গুরুত্ব

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT