চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিটেকটিভ ব্রাঞ্চের ঘটনায় পুলিশ প্রশাসন কতোটা লজ্জিত?

আফরিন আপ্পিআফরিন আপ্পি
৪:৫৩ অপরাহ্ণ ২৬, অক্টোবর ২০১৭
অপরাধ
A A

কক্সবাজার থেকে আটক ডিটেকটিভ ব্রাঞ্চ (ডিবি)’র সাত সদস্যের বিরুদ্ধে নিয়মিত মামলার পর তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ডিবি সদস্য হিসেবে তাদের বাড়তি কোন সুবিধা পাবার অবকাশ নেই বলে সাফ জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

শীর্ষ কর্মকর্তারা বলেছেন, তারা আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও ওই সাতজনের কীর্তি-কলাপে লজ্জিত। তবে, আর দশটা সাধারণ অপরাধীর মতোই তাদেরকে বিবেচেনা করা হবে। তদন্তের পর প্রমাণিত হলে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

তারা অবশ্য বলছেন, বিষয়টি নিয়ে আলাদাভাবে বিভাগীয় পর্যায়ে কোন বাড়তি সতর্কতার প্রয়োজন নেই। সেনা সদস্যরা ঘুষের টাকাসহ হাতেনাতে ডিবি সদস্যদের আটক করলেও দু’বাহিনীর আন্তঃ সম্পর্কেও কোন টানাপোড়েন বা সমস্যার সৃষ্টি হবে না, হওয়ার কোর কারণও নেই।

এআইজি, মিডিয়া

যোগাযোগ করা হলে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেলী ফেরদৌস চ্যানেল আই অনলাইনকে বলেন, কক্সবাজারে আটকরা ডিবি পুলিশের সদস্য বলে আলাদা কোন সুবিধা পাবে না। তদন্তের পর উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

সেনাবাহিনীর হাতে পুলিশ সদস্যদের গ্রেপ্তার বিষয়ে তিনি বলেন: কেউ অপরাধ করে থাকলে বা দেশের ভাবমূর্তি, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করলে সে যে বাহিনীরই হোক না কেন অপরাধী বলে গণ্য হবে। আর কোন অপরাধীর কারণে দুই বাহিনীর মধ্যে সম্পর্কে উন্নয়ন-অনুন্নয়নের কোন প্রশ্নই ওঠেনা।

‘অপরাধী যেই হোক না কেন তাকে শাস্তি পেতেই হবে। এটাই আইনের শাসন।’

Reneta

এ নিয়ে  পুলিশ বাহিনীর বিভিন্ন পর্যায়ে নতুন কোন সতর্কবার্তা পাঠানো হয়েছে কিনা জানতে চাইলে সোহেলী ফেরেদৌস বলেন: নতুন করে কিছু বলা বা নির্দেশনা দেওয়ার কোন প্রয়োজন আছে বলে পুলিশ বাহিনী মনে করছে না। কারণ আমরা যখন চাকুরি করতে আসি তখনই অামাদের যাবতীয় নিয়ম শৃঙ্খলা শেখানো হয়। কীভাবে আমরা আমাদের দায়িত্ব পালন করবো, ভালো থাকবো, সরকারি দায়িত্ব পালন করবো– সবই আমাদের জানিয়ে দেওয়া হয়।

‘যে যার বিষয়ে দায়িত্বশীল। কারো একক অপরাধের দায় বাংলাদেশ পুলিশ নেবে না। আর তাই আলাদাভাবে কাউকে সচেতন করার কোন প্রয়োজন এখানে নেই।’

গ্রেপ্তার
গত বুধবার ভোরে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র এসআই মনিরুজ্জামান, আবুল কালাম আজাদ, এএসআই গোলাম মোস্তফা, ফিরোজ আহমদ, আলা উদ্দিন এবং কনস্টেবল মোস্তফা আলম ও আল আমিনকে আটক করে সেনাবাহিনী। পরে তাদেরকে পুলিশের কাছে তুলে দেওয়া হয়।

তাৎক্ষণিক ওই সাতজনকে সাময়িক বরখাস্ত করে পুলিশ প্রশাসন। সাতজনই এখন কারাগারে আছেন।

যে কারণে গ্রেপ্তার
টেকনাফ পৌরসভার মধ্যম জালিয়াপাড়ার মৃত হোসেন আহমদের পুত্র আবদুল গফুরকে মঙ্গলবার দুপুরে কক্সবাজার শহরের থানার পেছনের রোড সংলগ্ন আল গনি রেস্তোঁরা থেকে খাবার খেয়ে বের হওয়ার সময় একটি মাইক্রোবাসে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়।

বুধবার ভোরে ১৭ লাখ টাকা আদায় করে গফুরকে ছেড়ে দেয়া হয়। এর পরপরই টাকাসহ সেনা বাহিনীর হাতে আটক হয় ডিবি পুলিশের ৬ সদস্য। সেনাবাহিনীর তল্লাশীর সময় এসআই মনিরুজ্জামান দৌড়ে পালিয়ে যায়। পরে তাকে আটক করা হয়।

কক্সবাজারের অতিরিক্ত উপ পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল জানান, অভিযুক্ত ৭ ডিবি সদস্যের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। তাদেরকে আদালতে হাজিরের পর কক্সবাজার কারাগারে পাঠানো হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপরাধঅপহরণকক্সবাজারচ্যানেল আইডিবিপুলিশবাংলাদেশ পুলিশ
শেয়ারTweetPin

সর্বশেষ

এন্দ্রিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে: আনচেলত্তি

জুন ১৯, ২০২৬
ছবি- এআই

বাজেটের পরও কমেনি সবজির দাম, চাল-ডাল-ভোজ্যতেলে স্বস্তি

জুন ১৯, ২০২৬

‘এত বড় অপরাধেরও রাজীবের বিচার হয়নি’: শিহাব শাহীনের ক্ষোভ

জুন ১৯, ২০২৬

এত রান করে জিততে পারবে বাংলাদেশ?

জুন ১৯, ২০২৬

অর্ধেকের বেশি ব্যাংক কোনমতে টিকে আছে ,কঠোর না হলে সামনে অশনিসংকেত

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT