চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিজেলের দাম বৃদ্ধি আসলেই চিন্তার বিষয়: পরিকল্পনামন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪০ অপরাহ্ণ ০৭, নভেম্বর ২০২১
অর্থনীতি, সুনামগঞ্জ
A A

সুনামগঞ্জ প্রতিনিধি: পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, ডিজেলের দাম বৃদ্ধি আসলেই চিন্তার বিষয়। কারণ ডিজেল কিংবা পেট্রোল আমরা তৈরি করি না। মূলত যেখানে ডিজেল কিংবা পেট্রোল উৎপাদন হয় আর সেখানের মহাজনরা যখন দাম বাড়ায় তখন আমাদের বাধ্য হয়ে সেই দামে কিনতে হয়। আর সেই দাম গুলো কাউকে না কাউকে বহন করতে হবে।

সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীতে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, উৎপাদন পর্যায়ে যে পরিমাণ দাম বেড়েছে দেশে সে পরিমাণ দাম বাড়ানো হয়নি। এখনও সরকারকে অনেক ভর্তুকি দিতে হচ্ছে। ‘ঘাদ’ এখনও অনেক গভীর। এ ‘ঘাদ’ ভরতে আপনার-আমার টাকাই খরচ করতে হচ্ছে।

Banglabid

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তেলের দাম বাড়ানোর পর উদ্ভুত পরিস্থিতি খেয়াল রাখছেন জানিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ধর্মঘট কোনো সমাধান নয়।

এর আগে ৫০ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীতে বেলুন উড়িয়ে সমবায় দিবসের উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী। পরে একটি র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা শিল্পকলা একাডেমীর হাসন রাজা মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

এসময় সুনামগঞ্জের জেলা প্রশাসক মো.জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মিজানুর রহমান, পৌরসভার মেয়র নাদের বখত, সিভিল সার্জন ডাঃ শামস উদ্দিন, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ নিলীমা চন্দ্র, জেলা সমবায় কর্মকর্তা বশির আহমদ উপস্থিত ছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধর্মঘট
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে কয়েকজন মানুষ ঘিরে রেখেছেন।

মোজতবা খামেনির ভিডিও প্রকাশ করল ইরান

আগস্ট ৯, ২০২৬

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT