চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিজিটাল হসপিটাল ১৫ লাখ মানুষকে চিকিৎসকের পরামর্শ সেবা দিচ্ছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৩ অপরাহ্ণ ০৬, জানুয়ারি ২০২২
স্বাস্থ্য
A A

দেশের ডিজিটাল স্বাস্থ্যসেবা খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ডিজিটাল হসপিটাল, কল, চ্যাট ও ভিডিও কলের মাধ্যমে সফলভাবে ১৫ লাখের বেশি মানুষকে চিকিৎসকের পরামর্শ সেবা প্রদানের মাইলফলক স্পর্শ করেছে।

যাত্রার সূচনালগ্ন থেকেই দুশো’র অধিক অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকের একটি টিমের সাথে ডিজিটাল হসপিটাল, দেশের গ্রামীণ এবং সুবিধাবঞ্চিত মানুষকে সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে কাজ করছে।

স্বাস্থ্যসেবার সর্বোচ্চ মান বজায় রাখতে ডিজিটাল হসপিটালের সকল চিকিৎসককে নিয়মিত মূল্যায়ন ও প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়া, আইএসও ২৭০০১:২০১৩ সনদপ্রাপ্ত ডিজিটাল হসপিটাল, চিকিৎসকের পরামর্শ ও রোগীদের মেডিকেল রেকর্ডের ক্ষেত্রে সর্বোচ্চ গোপনীয়তা বজায় রাখে।

ডিজিটাল হসপিটাল অ্যাপের মাধ্যমে মাত্র ৯৯ টাকা থেকে শুরু করে যে কেউ যেকোনো জায়গা থেকে অডিও কল, ভিডিও কল ও চ্যাটের মাধ্যমে আনলিমিটেড বার চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে পারবেন। আবার, বিভিন্ন চিকিৎসা ব্যয়ের ক্ষেত্রে ডিজিটাল হসপিটাল, প্যাকেজের মাধ্যমে ২,৫০,০০০ টাকা পর্যন্ত ফ্রি হেলথ ক্যাশব্যাক প্রদান করে।

বিশ্ব ব্যাংকের প্রতিবেদন “পাথওয়েজ টু রিডিউস হাউসহোল্ড আউট-অফ-পকেট এক্সপেন্ডিচার” অনুসারে, প্রয়োজন অনুযায়ী সকলের জন্য মানসম্পন্ন স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে বাংলাদেশ ইউএইচসি’তে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে।

তবে, বাংলাদেশে স্বাস্থ্য ব্যয়ের দুই-তৃতীয়াংশই পরিবারের নিজস্ব খরচের অংশ দ্বারা পরিচালিত হয়, যা বিশ্বের অন্যতম ব্যয়বহুল অর্থায়ন। স্বাস্থ্য ব্যয়ের এত বড় অংশ নিজস্ব অর্থায়নে পরিচালনা করার ফলে পরিবার সমূহের আর্থিক অসুবিধার ঝুঁকি বৃদ্ধি পায়। চিকিৎসকের কাছ থেকে মানসম্পন্ন পরামর্শ গ্রহণ এবং শুধুমাত্র প্রয়োজনীয় ঔষধ এবং পরীক্ষার জন্যই প্রেসক্রিপশন গ্রহণ করা অপ্রয়োজনীয় আউট-অফ-পকেট খরচ কমানোর অন্যতম পথ।

Reneta

ডিজিটাল হসপিটালের সিসিও এন্ড্রু স্মিথ বলেছেন, “ডিজিটাল হসপিটালের মূল উদ্দেশ্য হল সকলের জন্য ডাক্তারের পরামর্শকে সহজলভ্য, সাশ্রয়ী এবং উন্নত মানের করে তোলা। এর কারণ হল, যখন ডাক্তারের পরামর্শ সাশ্রয়ী হয়, তখন স্বাস্থ্য সমস্যা গুরুতর হয়ে ওঠার আগেই রোগীরা ডাক্তারের সাথে পরামর্শ করার ব্যাপারে উৎসাহিত বোধ করেন। দীর্ঘমেয়াদে এটি মানুষকে সুস্থ থাকতে এবং মোটা অঙ্কের স্বাস্থ্য ব্যয় এড়াতে সহায়তা করে, যে ধরণের ব্যয় তাদেরকে দারিদ্র্যের দিকে ঠেলে দিতে পারে। আমরা ইতোমধ্যেই সারা দেশে ১৫ লাখের বেশি রোগীর সেবা দান করতে পেরে গর্বিত, এবং ভবিষ্যতেও আমরা আরো অনেক সুবিধা নিয়ে আসতে যাচ্ছি”।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিজিটাল হাসপাতাল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টানা ৫ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল শুরু

জুলাই ১২, ২০২৬

জন্মদিনে প্রিয়জনের শুভেচ্ছায় আবেগাপ্লুত পূর্ণিমা

জুলাই ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

কানাডার বন্যাকবলিতদের জন্য ৫০০ ডলার অগ্রিম সহায়তা ঘোষণা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

পাঁচ জেলার নদীর পানি বিপদসীমার ওপরে, নতুন এলাকায় বন্যার শঙ্কা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের প্রথম জানাজা অনুষ্ঠিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT