চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলায় গ্রেপ্তার দম্পতির জামিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৫ অপরাহ্ণ ০৮, জুলাই ২০২১
- সেমি লিড, আদালত
A A
করোনাভাইরাস

ফেসবুক পোস্টের মাধ্যমে এক শিক্ষিকার সম্পর্কে ‘অবমাননাকর’ মন্তব্য করার অভিযোগে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলায় গ্রেপ্তার দম্পতিকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

মো: আক্তারুজ্জামান ও তার স্ত্রী তামান্না বেগমের করা আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার বিচারপতি জে বি এম হাসানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করেন। এসময় আদালত বলেন ‘ফেসবুক পোস্টের মাধ্যমে কোন ব্যক্তির সম্পর্কে অবমাননাকর মন্তব্য করলে সে ব্যক্তি মানসিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এটা একটা জঘন্য অপরাধ। এধরণের কাজ সামাজিক অবক্ষয়ের উদাহরণ।’

আদালতে জামিনের পক্ষে শুনানি করেন আইনজীবী সগির হোসেন লিওন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

জামিন আদেশের বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘তামান্না বেগম একটি ফেসবুক আইডি থেকে বরগুনা সদর উপজেলার লতাবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ডলি আক্তারের সম্পর্কে ‘অবমাননাকর’ একটি পোস্ট দেন। যে ফেসবুক আইডিটি খুলতে তার স্বামীর মোবাইল ব্যাবহার করা হয়। অবমাননাকর ওই ফেসবুক পোস্ট নিয়ে ওই শিক্ষিকার অভিযোগের ভিত্তিতে তামান্না বেগম ও তার স্বামীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তামান্না বেগম ১৬৪ ধারায় তার অপরাধ স্বীকার করেন। এই মামলায় বিচারিক আদালতে জামিন চাইলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে। এরপর ওই দম্পতি হাইকোর্টে জামিন আবেদন করে। সে আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার বিচারপতি জে বি এম হাসানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ কারাগারে থাকা এই দম্পতির দুটি শিশু সন্তান বিবেচনায় তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। সেই সাথে আদালত বলেছেন জামিনে মুক্ত হয়ে তামান্না বেগম যেন তার ভুল স্বীকার করে এ বিষয়ে ফেসবুকে একটি পোস্ট দেন। আর আদালত এই জামিন আদেশের সময় বলেন, ফেসবুক পোস্টের মাধ্যমে কোন ব্যক্তির সম্পর্কে অবমাননাকর মন্তব্য করলে সে ব্যক্তি মানসিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এটা একটা জঘন্য অপরাধ। এ ধরণের কাজ সামাজিক অবক্ষয়ের উদাহরণ’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসি-আর্জেন্টিনাকে প্রশংসায় ভাসালেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী রিভালদো

জুলাই ৮, ২০২৬

ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে কয়েক হাজার কোটি ডলারের অস্ত্র চুক্তির ঘোষণা ন্যাটোর

জুলাই ৮, ২০২৬

জাতিসংঘে নতুন স্থায়ী প্রতিনিধি আইরিন খান

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ফুটবলের রাজনীতি, রাজনীতির বিশ্বকাপ

জুলাই ৮, ২০২৬

দেশের সব মাদ্রাসায় দৈনিক সমাবেশ ও খেলাধুলা বাধ্যতামূলক

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT