চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিজিটাল আইনের উদ্বেগগুলো বিবেচনায় নেওয়া হবে: তথ্যমন্ত্রী

সাখাওয়াত আল আমিনসাখাওয়াত আল আমিন
১০:৩১ অপরাহ্ণ ০৩, মে ২০১৮
বাংলাদেশ
A A

ডিজিটাল নিরাপত্তা আইনের খসড়ার যে ধারাগুলো নিয়ে আপত্তি উঠেছে বা উদ্বেগ রয়েছে সেগুলো বিবেচেনায় নিয়ে এবং অংশীজনের প্রস্তাব পর্যালোচনা করে আইন চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা জানান।

‘বাংলাদেশের গণমাধ্যম এবং ডিজিটাল নিরাপত্তা আইন: শঙ্কা ও উত্তরণের উপায়’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডিইউএমসিজেএএ)।

তথ্যমন্ত্রী বলেন: ডিজিটাল আইন করার উদ্দেশ্য হচ্ছে বিশাল ডিজিটাল জগতের নিরাপত্তা বিধান করা। এখানে সাধারণ নাগরিকদের হয়রানির কোনো আশঙ্কা নাই।

তিনি বলেন: সাংবাদিকরা সরকারের প্রতিপক্ষ নয় বরং পরিপূরক। তাই এই আইন নিয়ে সাংবাদিকদের উদ্বেগের কোনো কারণ নেই।

সাধারণ আইনে সাইবার অপরাধগুলো বিচার করতে অসুবিধা হওয়ার কারণেই ডিজিটাল নিরাপত্তা আইন করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন: ডিজিটাল আইনে নতুন কোনো অপরাধের কথা বলা হয়নি। যে অপরাধগুলো সাধারণভাবে সংঘঠিত হয় এবং দণ্ডবিধিতে উল্লেখ করা আছে, সেই অপরাধগুলো যদি ডিজিটাল ডিভাইস দিয়ে সংগঠিত হয়, তাহলে তা বিচার করতে অসুবিধার সম্মুখীন হচ্ছি আমরা। তাই ডিজিটাল আইন করা হচ্ছে।

Reneta

এ আইনের দ্বারা সাধারণ নাগরিকরা যাতে হয়রানির শিকার না হন সেজন্য ডিজিটাল প্রযুক্তি বোঝার মতো পুলিশ, তদন্ত কর্মকর্তা, উকিল এবং আদালত সাজানো হচ্ছে বলেও জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন: তথ্যের অপব্যবহার রোধে এবং সাইবার অপরাধ দমনে ডিজিটাল আইন প্রয়োজন আছে। আবার এ ধরনের আইনের কারণে স্বাধীন সাংবাদিকতা এবং মত প্রকাশের স্বাধীনতা যেন কোনোভাবেই ব্যাহত না হয়, চিন্তা ও মত প্রকাশের সময় সাংবাদিকদের যেন ভয়ের মধ্যে থাকতে না হয় এমন একটি ভারসাম্য অবস্থা রেখেই সরকার আইনটি পাশ করার কথা ভাববে এমনটিই আমাদের প্রত্যাশা।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপণ করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যপক ড. শেখ আবদুস সালাম।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে এবং সাংবাদিক মীর মাসরুর জামানের সঞ্চালনায় সেমিনারে আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন এবং ডিউএমসিজেএএ’র সাধারণ সম্পাদক অধ্যাপক মফিজুর রহমান, অধ্যাপক ড. শফিউল আলম ভূঁইয়া, আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, দৈনিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, জিটিভি সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা, এটিএন নিউজের বার্তা প্রধান প্রভাষ আমিন প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ডিইউএমসিজেএএডিজিটাল নিরাপত্তা আইনতথ্যমন্ত্রীবিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মাইলস্টোন ট্রাজেডি: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ

মে ৭, ২০২৬

৭ মার্চের ভাষণ বাজিয়ে গ্রেপ্তার ইমি অবশেষে কারামুক্ত

মে ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ জুন শুরু হচ্ছে বাজেট অধিবেশন

মে ৭, ২০২৬

গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী কাঠামোর ওপর দাঁড় করাতে চায় সরকার : তথ্যমন্ত্রী

মে ৭, ২০২৬

জটিল হচ্ছে পরিস্থিতি, সরকার গড়তে পারবেন তো থালাপতি?

মে ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT