চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিআরএস নেই বলে জিম্বাবুয়ে যাবে না আফগানরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৮ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

দ্বিপাক্ষিক সিরিজে জিম্বাবুয়ে প্রযুক্তির ব্যবহার রাখতে না পারার কারণে সেখানে যাবে না আফগানিস্তান। দেশটির ক্রিকেট বোর্ড বিবৃতিতে জিম্বাবুয়ের বিপক্ষে সাদা বলের সিরিজ স্থগিত করেছে।

আফগান বোর্ড কারণ হিসেবে জানিয়েছে ডিআরএসসহ প্রয়োজনীয় সম্প্রচার রাখতে জিম্বাবুয়ে বোর্ডের (জেসি) অপরগতার কথা।

গত বছরের ডিসেম্বরে আফগানিস্তানের বিপক্ষে তিনটি একদিনের ও পাঁচটি টি-টুয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল জিম্বাবুয়ের। ওমিক্রন ইস্যুতে পিছিয়ে ফেব্রুয়ারিতে নতুন সময় নির্ধারণ করা হয় সিরিজটির। এবার দ্বিতীয়বারের মতো পিছিয়ে গেল সেটি।

জিম্বাবুয়ের বোর্ড সভাপতি গিভমোর মাকোনি জানিয়েছেন, বিশ্ব ক্রিকেটে অনেক বেশি ম্যাচ চলতে থাকায় তারা ব্রডকাস্ট সার্ভিস, বিশেষ করে ডিআরএস রাখতে পারছে না। সীমাবদ্ধতা কাটিয়ে খুব দ্রুতই সিরিজটি মাঠে ফেরানোর জন্য আশাবাদী মাকোনি।

অন্যদিকে এসিবি’র ক্রিকেট অপারেশনস ম্যানেজার আব্দুল ওয়ালি আমিন বলেছেন, ‘জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড জানিয়েছে, তারা ডিআরএসসহ সম্প্রচার পরিসেবাগুলি রাখতে পারছে না। সে কারণে দ্বিতীয়বারের মতো সফরটি স্থগিত করা হল।’

সিরিজ স্থগিত হওয়ায় আফগানদের এবার লক্ষ্য বাংলাদেশ সফর। ফেব্রুয়ারিতে বিশ্বকাপ সুপার লিগের তিনটি একদিনের ম্যাচ খেলতে আসবেন রশিদ-নবীরা। সফরে দুটি টি-টুয়েন্টি ম্যাচও সূচিতে আছে দুদলের।

Reneta

বঙ্গবন্ধু বিপিএলে নেই ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস। বিসিবির সীমাবদ্ধতা ছাপিয়ে বিতর্ক তৈরি হলে আনা হয়েছে বিকল্প ব্যবস্থা। চট্টগ্রাম পর্ব থেকে ডিআরএসের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে ‘এডিআরএস’। বিসিবি জানিয়েছে আয়োজনে সময় স্বল্পতার কারণে বিপিএলে ডিআরএস রাখতে পারেনি বোর্ড। দুয়ারে কড়া নাড়তে থাকা আফগান সিরিজে ডিআরএস কতখানি জল ঘোলা করে সেটাই এখন দেখার।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আফগানিস্তানজিম্বাবুয়েডিআরএসবাংলাদেশলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীতে একজনকে গুলি করে হত্যা

এপ্রিল ২৮, ২০২৬

বাংলা সিনেমার মেগাস্টার উজ্জ্বল-এর জন্মদিন আজ

এপ্রিল ২৮, ২০২৬

শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে রোটারি ক্লাব

এপ্রিল ২৮, ২০২৬

ফিরছে বক্স অফিস কাঁপানো ‘থ্রি ইডিয়টস’র সিক্যুয়েল

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় পুষ্টি সপ্তাহে প্রবীণদের পুষ্টি নিয়ে সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

এপ্রিল ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT