চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিআরইউ’র নেতৃত্বে জামাল-রাজু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০২ পূর্বাহ্ণ ৩০, নভেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে সভাপতি পদে দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি জামাল উদ্দীন বর্তমান সভাপতি সাখাওয়াত হোসেন বাদশাকে হারিয়ে বিজয়ী হয়েছেন। সাধারণ সম্পাদক পদে গাজী টিভির প্রধান প্রতিবেদক রাজু আহমেদ এক ভোটের ব্যবধানে বিজয়ী হন। তিনি হারান বাংলাদেশ সংবাদ সংস্থার জ্যেষ্ঠ প্রতিবেদক মুরসালিন নোমানীকে।

সোমবার ডিআরইউ’র সাগর-রুনি মিলনায়তনে সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এতে নির্বাচন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার।

নির্বাচনে সভাপতি দুইজন প্রার্থী থাকলেও সাধারণ সম্পাদক পদে ছিলেন তিনজন প্রার্থী। রাজু আহমেদ ও মুরসালিন নোমানী ছাড়াও প্রতিদ্বন্দ্বীতা করেন ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদক (অনলাইন) ফেরদাউস মুবারক।

Banglabid

ঘোষিত ফলাফল অনুযায়ী, জামাল উদ্দীন পেয়েছেন ৬৩৯ ভোট, তার প্রতিদ্বন্দ্বী দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাখাওয়াত হোসেন বাদশা পান ৩৬৩ ভোট। সাধারণ সম্পাদক পদে ৪৭৭ ভোট পেয়ে নির্বাচিত হন রাজু আহমেদ। তার প্রতিদ্বন্দ্বী মুরসালিন নোমানী পেয়েছেন ৪৭৬ ভোট। একই পদে ফেরদাউস মুবারক পেয়েছেন ৪৮ ভোট।

যুগ্ম-সম্পাদক পদে বাসসের সিনিয়র রিপোর্টার সাজ্জাদ হোসেন ৫৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমাদের অর্থনীতির সিনিয়র রিপোর্টার তোফাজ্জল হোসেন পেয়েছেন ৩১৩ ভোট। অর্থ সম্পাদক পদে অর্থনীতি প্রতিদিনের (বন্ধ) কামরুজ্জামান কাজল ৪৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আমাদের অর্থনীতির অর্থনৈতিক স্টাফ রিপোর্টার হাসান আরিফ পেয়েছেন ৪৮০ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক ইনকিলাবের সিনিয়র রিপোর্টার শেখ মুহাম্মদ জামাল হোসাইন ৫৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরটিভির বিশেষ প্রতিনিধি ফারুক খান পেয়েছেন ৪০০ ভোট। দফতর সম্পাদক পদে প্রাইমনিউজ ডটকমের মেহেদী আজাদ মাসুম ৬৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম নাজমুল আহসান তৌফিক পেয়েছেন ২৪২ ভোট।

Reneta

প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে হালিম মোহাম্মদ ৫২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী সোহাগ পান ৩৭২ ভোট। ক্রীড়া সম্পাদক পদে কালবেলার মুজিবুর রহমান ৪৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যায়যায়দিনের ক্রীড়া প্রতিবেদক আমিনুল ইসলাম লিটন পেয়েছেন ৪৮১ ভোট।

কার্যনির্বাহী সাত পদের জন্য প্রতিদ্বন্দ্বীতা করে ৬০৬ ভোট পেয়ে প্রথম হয়েছেন আলোকিত বাংলাদেশের মিজানুর রহমান। এ ছাড়া দৈনিক ভোরের কাগজের ঝর্ণা মনি ৫৭৭ ভোট, এসবিসি৭১ ডটকমের ওসমান গণি বাবুল ৪৭৯ ভোট, দ্য ইকোনমিক টুডের শেখ মাহমুদ এ রিয়াত ৪৩৬ ভোট, জাস্টনিউজবিডি ডটকমের শফিকুল ইসলাম শামীম ৩৯৬ ভোট, দৈনিক নবচেতনার আজাদ হোসেন সুমন ৩৮৪ ভোট এবং বিবার্তা টোয়েন্টিফোর ডটনেটের চিফ রিপোর্টার মো. মহসিন হোসেন ৩৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন দৈনিক জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার শরীফুল ইসলাম, নারী বিষয়ক সম্পাদক পদে একই পত্রিকার সুমী খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মানবজমিনের সিনিয়র রিপোর্টার কাফি কামাল, সাংস্কৃতিক সম্পাদক পদে নতুন সময় ডটকমের মনিরুল ইসলাম, আপ্যায়ণ সম্পাদক পদে নবচেতনার প্রধান প্রতিবেদক আমিনুল হক ভূঁইয়া ও কল্যাণ সম্পাদক পদে নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার জিলানী মিল্টন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিআরইউ
শেয়ারTweetPin

সর্বশেষ

যে সময় শ্রমিকের জীবন যাপন করতে হয়েছিলো মিলনকে!

আগস্ট ১৫, ২০২৬

প্রকৃতি আমাদের শেখায়—সবকিছুই একদিন বদলে যায়

আগস্ট ১৫, ২০২৬

যে কারণে মেসির অনুশীলনে গোপনীয়তা চান মিয়ামি কোচ

আগস্ট ১৫, ২০২৬

৪০ এর পর পুরুষের নীরব স্বাস্থ্যঝুঁকি

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় আহত কলেজ শিক্ষকের মৃত্যু

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT