চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিআরইউ‘র নেতৃত্বে আজাদ-রিয়াজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩২ অপরাহ্ন ৩০, নভেম্বর ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

রাজধানীতে কর্মরত পেশাদার রিপোর্টারদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি নির্বাচিত হয়েছেন ইংরেজী দৈনিক ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার বিশেষ প্রতিনিধি রফিকুল ইসলাম আজাদ। সাধারণ সম্পাদক হয়েছেন এশিয়ান মেইল টোয়েন্টিফোর ডটকমের প্রধান প্রতিবেদক রিয়াজ চৌধুরী।

শনিবার সন্ধ‌্যায় ভোটগণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনের সদস‌্য মঞ্জুরুল আহসান বুলবুল।

সভাপতি পদে রফিকুল ইসলাম আজাদ পেয়েছেন ৫৫০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহনেওয়াজ দুলাল পেয়েছেন ৪৮৯ ভোট। এই পদে গাজী টিভির প্রধান প্রতিবেদক রাজু আহমেদ প্রার্থিতা প্রত্যাহারের পরেও ১৯৩ ভোট পেয়েছেন।

মাত্র দুই ভোটের ব্যবধানে ৫৬৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে জয়ী হন রিয়াজ চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরুল ইসলাম হাসিব পেয়েছেন ৫৬৫ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে ৬৪৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন হাবীবুর রহমান হাবীব। তার নিকটতম মাইনুল হাসান সোহেল পেয়েছেন ৬২৬ ভোট।

অন্য পদে বিজয়ী যারা
সহ-সভাপতি: নজরুল কবির
যুগ্ম-সম্পাদক: হেলিমুল আলম বিপ্লব
অর্থ সম্পাদক: জিয়াউল হক সবুজ
দপ্তর সম্পাদক: জাফর ইকবাল
নারী বিষয়ক সম্পাদক: রীতা নাহার
প্রচার ও প্রকাশনা সম্পাদক: মাইদুর রহমান রুবেল
তথ্যপ্রযুক্তি সম্পাদক: সাখাওয়াত হোসেন সুমন
ক্রীড়া সম্পাদক: মজিবর রহমান
সাংস্কৃতিক সম্পাদক: মিজান চৌধুরী
আপ্যায়ন সম্পাদক: এমএইচ আখতার
কল্যাণ সম্পাদক: খালিদ সাইফুল্লাহ

Reneta

কার্যনির্বাহী সদস্য
মাইনুল আহসান, এসএম মিজান, আহমেদ মুশফিকা নাজনীন, কামরুজ্জামান বাবলু, ইমরান মজুমদার, মুরাদ হোসেন ও সায়ীদ আবদুল মালিক।

এর আগে শনিবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে। মোট ১৬৩৫ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ১৩শ’র বেশি ভোটার।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ডিআরইউনির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

শীর্ষ আরও মজবুত করল বার্সেলোনা

মার্চ ২২, ২০২৬

তিন দিনেই ৩০০ কোটির গণ্ডি পার!

মার্চ ২২, ২০২৬

পিএসএল ছেড়ে আইপিএল, কঠোর ব্যবস্থার পথে পিসিবি

মার্চ ২২, ২০২৬

দর্শকশূন্য মাঠে গড়াবে পিএসএল

মার্চ ২২, ২০২৬

জামালপুরে সেতু ভেঙে নিহত ৫ শিশুর দাফন সম্পন্ন, তদন্ত কমিটি গঠন

মার্চ ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT