চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিআরইউ’র নবনির্বাচিত কমিটির দায়িত্বগ্রহণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৬ অপরাহ্ণ ০৫, ডিসেম্বর ২০১৮
বাংলাদেশ
A A

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) নতুন কমিটির নেতৃবৃন্দ দায়িত্বভার গ্রহণ করেছেন। বুধবার সকাল ১১টায় ডিআরইউ সাগর-রুনী মিলনায়তনে বিদায়ী কমিটির কাছ থেকে ২০১৯ কার্যমেয়াদের জন্য নবনির্বাচিতরা দায়িত্বভার গ্রহণ করেন।

বিদায়ী কমিটির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নবনির্বাচিত সভাপতি ইলিয়াস হোসেন ও সাধারণ সম্পাদক কবির আহমেদ খান।

অনুষ্ঠানে বিদায়ী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

Banglabid

এসময় নবনির্বাচিত সভাপতি ইলিয়াস হোসেন সংগঠন পরিচালনায় বিদায়ী কমিটির কর্মকর্তা ও সংগঠনের সকল সদস্যের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, গত ৩০ নভেম্বর শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটি-২০১৯ এর নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতি নির্বাচিত হয়েছেন এসএ টিভির বিশেষ প্রতিনিধি ইলিয়াস হোসেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিনিয়র রিপোর্টার কবির আহমেদ খান।

Reneta

এছাড়াও সহ-সভাপতি খোন্দকার কাওছার হোসেন, যুগ্ম-সম্পাদক জামিউল আহসান সিপু, অর্থ সম্পাদক জিয়াউল হক সবুজ, সাংগঠনিক সম্পাদক আফজাল বারী, দপ্তর সম্পাদক মোঃ জেহাদ হোসেন চৌধুরী, নারী বিষয়ক সম্পাদক সাজিদা ইসলাম পারুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মাহমুদ এ রিয়াত, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক আবদুল হাই তুহিন, ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম শামীম, সাংস্কৃতিক সম্পাদক মো: এমদাদুল হক খান, আপ্যায়ন সম্পাদক এইচ এম আকতার ও কল্যাণ সম্পাদক কাওসার আজম নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে মহিউদ্দিন, খালিদ সাইফুল্লাহ, বি এম নূর আলম (বাদল নূর), মোহাম্মদ মাকসুদুল হাসান, মোহাম্মদ নঈমুদ্দীন, রাশেদুল হক ও মোঃ শাহাবুদ্দিন মাহতাব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিআরইউ
শেয়ারTweetPin

সর্বশেষ

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT