চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডায়াবেটিস হলেও রোজা রাখা যাবে

নুসরাত শারমিননুসরাত শারমিন
৩:০৪ অপরাহ্ণ ২৮, মে ২০১৭
লাইফস্টাইল
A A

বড় ধরনের সমস্যা বা ঝুঁকি না থাকলে একজন ডায়াবেটিস রোগী আর সবার মতোই রোজা রাখতে পারবেন। যেহেতু রোজাদারকে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত অনেকক্ষণ না খেয়ে থাকতে হয়, তাই ডায়াবেটিস রোগীদের জটিলতার আশঙ্কা থাকে। তাই ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে সেহরি, ইফতার এবং রাতের খাবারের ক্ষেত্রে কিছু বাড়তি সতর্কতা প্রয়োজন। এ প্রসঙ্গে পরামর্শ দিয়েছেন ‘ডায়েট অ্যান্ড ফিট’-এর পুষ্টিবিদ আদিবা ফারজিন।

সেহরি
ডায়াবেটিস রোগীদের সেহরির সময় পেট ভরে খাওয়া উচিত। কারণ সেহরির সাথে ইফতারের মধ্যবর্তী সময়ের পার্থক্যটা অনেক। সেহরিতে শর্করা এবং প্রোটিনসহ সব ধরনের পুষ্টি উপাদান সমৃদ্ধ খাবার খেতে হবে। মাছ কিংবা মাংস থাকতে হবে খাবার তালিকায়। সম্ভব হলে দুধ খেতে হবে সেহরিতে। যারা সেহরিতে ইনসুলিন নিয়ে থাকেন তাদের সকালে ব্যায়াম কিংবা হাটা-হাটি না করাই ভালো। তারাবির নামাজ পড়লে অতিরিক্ত ব্যায়াম না করলেও চলে।

ইফতার
একটি খেজুর খেতে পারবেন। চিনি যুক্ত শরবত না খেয়ে চিনি ছাড়া লেবুর শরবত, ফলের রস কিংবা ডাবের পানি খেতে পারেন। তেলে ভাজা-পোড়া না খেয়ে চিনি ছাড়া দই দিয়ে চিড়া খেতে পারেন। কম তেলে রান্না করা ছোলার সাথে মুড়ি এবং অন্যান্য ইফতারের পদ দিয়ে মেখে খেতে পারেন। ইফতারে প্রচুর ফলমূল খেতে হবে। ইফতারে একসঙ্গে প্রচুর খাবার না খেয়ে অল্প অল্প করে কিছুক্ষণ পর পর খান। ইফতার থেকে সেহরি পর্যন্ত

নৈশভোজ
ডায়াবেটিস রোগীদের কোনো ভাবেই রাতের খাবার বাদ দেওয়া উচিত নয়। রাতে অল্প হলেও খেতে হবে। ঘুমাতে যাওয়ার কমপক্ষে দেড় ঘণ্টা আগে রাতের খাবার খেয়ে নিতে হবে। নৈশভোজে রুটি বা অল্প ভাত খেতে পারেন।

সতর্কতা
রোজা রাখা অবস্থায় যদি হঠাৎ বুক ধড়ফড় করা, অতিরিক্ত ঘাম দেয়, মাথা ঘোরে, শরীর কাঁপা, চোখে ঝাপসা দেখা ইত্যাদি সমস্যা দেখা দেয়— তাহলে ডায়াবেটিস পরীক্ষা করুন। ডায়াবেটিস তিন এর নিচে নেমে গেলে সাথে সাথে রোজা ভেঙে ফেলতে হবে। এ ছাড়াও টাইপ ১ ডায়াবেটিস রোগী, গর্ভবতী ডায়াবেটিস রোগী, সাম্প্রতিক হাইপোগ্লাইসেমিয়া বা হাইপারগ্লাইসেমিয়া কোমা রোগী কিংবা অন্য কোনো শারীরিক জটিলতা আছে যাদের, তাদের রোজা রাখার ক্ষেত্রে অবশ্যই ডাক্তার এবং পুষ্টিবিদের পরামর্শ নিতে হবে। সচেতনতা ও সতর্কতা অবলম্বন করলে রমজান মাসে রোজা রেখেও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখে সুস্থ থাকা সম্ভব।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইফতারডায়াবেটিসরোজা
শেয়ারTweetPin

সর্বশেষ

মহান মুক্তিযুদ্ধে রবীন্দ্রনাথের গান হয়ে উঠেছিল প্রেরণার বিশেষ উৎস: প্রধানমন্ত্রী

মে ৭, ২০২৬

বাংলাদেশের শিক্ষাব্যবস্থা সংস্কারে নতুন দিকনির্দেশনা ইউনিসেফের

মে ৭, ২০২৬

‘পুশব্যাক’ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মন্তব্যের জবাবে ভারতের প্রতিক্রিয়া

মে ৭, ২০২৬

রিয়ালের ভালভার্দে-শুয়ামেনির মারামারি, একজন হাসপাতালে

মে ৭, ২০২৬

প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বগুড়া বিমানবন্দর পরিদর্শন

মে ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT