চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডান্ডাবেড়ি পরিয়ে যুবদল নেতার চিকিৎসা: হাইকোর্টের আদেশ সোমবার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৯ অপরাহ্ণ ০৩, ডিসেম্বর ২০২৩
- সেমি লিড, আদালত
A A
চিকিৎসাধীন যুবদল নেতার ছবি, ডান্ডাবেড়ি পরানো. Channel i News - চ্যানেল আই নিউজ

ডান্ডাবেড়ি পরিয়ে হৃদরোগে আক্রান্ত এক যুবদল নেতার চিকিৎসার ঘটনায় করা রিটের শুনানি হয়েছে রোববার দুপুর দুইটায়। আগামীকাল আবার শুনানির পর আদেশ দিবেন হাইকোর্ট।

রিটটি ফাইল করার পর সাবেক অ্যাটর্নি জেনারেল ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী রোববার শুনানির জন্য সময় চান। এরপর বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহ’র সমন্বয়ে গঠিত বেঞ্চ দুপুর দুইটায় বিষয়টি শুনানি জন্য নির্ধারণ করেন। সে অনুযায়ী দুপুরে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী। তবে রাষ্ট্র পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় আগামীকাল শুনানি করতে চান। এরপর আদালত আদেশের জন্য সোমবার দিন ধার্য করেন।

“ডান্ডাবেড়ি পরিয়ে হৃদরোগে আক্রান্ত যুবদল নেতাকে চিকিৎসা” শিরোনামে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহ’র সমন্বয়ে গঠিত বেঞ্চের নজরে আনেন সাবেক অ্যাটর্নি জেনারেল ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী। এসময় তার সাথে ছিলেন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল।

Banglabid

একপর্যায়ে অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী ওইদিন হাইকোর্টের কাছে এবিষয়ে সুয়ো মোটো আদেশ চান। তখন হাইকোর্ট বলেন আমরা এবিষয়ে সুয়ো মোটো আদেশ দেবো না। আপনারা চাইলে (রিট) ফাইল করে আসতে পারেন।’ সে ধারাবাহিকতায় হাইকোর্টে একটি রিট করা হয় ওই যুবদল নেতার স্ত্রী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুবদল নেতাহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT