চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাকসুর সভায় ১ কোটি ৮৯ লাখ টাকার বাজেট অনুমোদন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৫ অপরাহ্ণ ৩০, মে ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করা হয়েছে। এছাড়াও ১৯৭৩ সালের ২ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আজীবন সদস্যপদ প্রদানের স্মারকপত্র ছিড়ে ফেলার ঘটনার নিন্দা প্রস্তাব গ্রহণ করে নির্বাহী সভার এজেন্ডাভুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার ডাকসুর কার্যনির্বাহী সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ডাকসুর জিএস গোলাম রাব্বানী এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। এসময় ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন, সাংস্কৃতিক সম্পাদক আসিফ তালুকদার, সদস্য নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ: চলতি ২০১৯-২০ অর্থবছরে ডাকসুর ১ কোটি ৮৯ লাখ টাকার বাজেট অনুমোদন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আজীবন সদস্যপদ প্রদানের বিষয়ে পরবর্তী নির্বাহী সভায় এজেন্ডাভুক্ত করা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের পূর্বেই সকল বিভাগের শিক্ষার্থীদের স্বাস্থ্যবীমা চালু করতে যাবতীয় করণীয় পদক্ষেপ গ্রহণ এবং ক্যাম্পাসে গণপরিবহন ও রিক্সা ভাড়া নির্ধারণে ঈদের পরে পলিসি ডায়ালগ আয়োজন করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সিদ্ধান্তের বিষয়ে গোলাম রাব্বানী বলেন, ডাকসুর কার্যনির্বাহী সভার সর্বসম্মতিক্রমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্যপদ প্রদান করা হয়েছে। এছাড়াও ২০১৯-২০ অর্থবছরের ডাকসুর বাজেট পেশ করা হয়েছে। এছাড়াও শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যবীমা, রিকশা ভাড়া নির্ধারণের বিষয়ে পলিসি ডায়ালগ আয়োজনের সিদ্ধান্ত হয়।

তবে মিটিংয়ের বিষয়ে জানতে ডাকসুর সহ-সভাপতি নুরুল হক নূরকে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেননি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডাকসু
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আর্জেন্টিনা এমন কৌশল ব্যবহার করে, যা ফুটবলে চলতে দেয়া উচিত নয়’

জুলাই ১৮, ২০২৬

২ বছরেও মেলেনি পরামর্শক, অনিশ্চয়তায় স্যুয়ারেজ প্রকল্প

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’: শিক্ষামন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

হাসপাতালে অবহেলায় বিপন্ন পাকিস্তানের শিশুদের জীবন

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT