চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাকসু ভিপির কার্যালয়ে তালা

মনোয়ার হোসেন মান্নামনোয়ার হোসেন মান্না
৩:১৭ অপরাহ্ণ ০৪, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের পদত্যাগের দাবিতে তার কার্যালয়ে তালা ঝুলিয়েছে ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’ নামের একটি সংগঠন।

বুধবার দুপুরে নুরকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে তার কক্ষে তালা ঝুলানো হয় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার নুরের একটি ফোনালাপ ফাঁসকে কেন্দ্র করে তাকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে ডাকসু ভবনের সামনে কুশপুত্তলিকা দাহ করে মুক্তিযুদ্ধ মঞ্চ। এরপর নুর ডাকসুর যে কক্ষে বসেন সেখানে মুক্তিযুদ্ধ মঞ্চের কয়েকজন নেতা তালা লাগিয়ে দেন।

পরে সেই কক্ষের দরজায় দুটি পোস্টার ঝুলতে দেখা যায়। যেখানে লেখা: দুর্নীতিবাজ ভিপি নুরকে পদত্যাগ করতে হবে, দুর্নীতিবাজ নুরের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঠাঁই নাই।

এ বিষয়ে জানতে চাইলে ডাকসু ভিপি চ্যানেল আই অনলাইন-কে বলেন: আমি এখনও ডাকসুতে যাইনি। তবে ঘটনাটি শুনেছি। মুক্তিযুদ্ধের নাম ব্যবহার করে একটি ভুঁইফোঁড় সংগঠন এই কাজটি করেছে। যার নেতৃত্বে আছেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন। যিনি আসলে মানসিক বিকারগ্রস্ত।’

নুর বলেন: ‘ডাকসু এই বিশ্ববিদ্যালয়ের একটি অংশ। এটি কারও ব্যক্তিগত সম্পদ নয়। যারা আমার কক্ষে তালা ঝুলিয়ে দুঃসাহস দেখিয়েছে তাদের কঠিন জবাব দেওয়া হবে।’

Reneta

ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য ও প্রক্টরকে এই ঘটনা অবহিত করা হয়েছে বলে জানান তিনি। তারা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

ডাকসু ভিপি বলেন: ‘মুক্তিযুদ্ধ আমাদের আবেগ অনুভূতির জায়গা। সেই মুক্তিযুদ্ধের নাম ব্যবহার করে একটি ভুঁইফোঁড় সংগঠন নানা কুকর্ম করছে। সর্বশেষ ডাকসুর ভিপির কক্ষে তালা দিয়ে ধৃষ্টতা দেখিয়েছে। নিজেদের অপকর্ম সামনে না আসতে এর পরোক্ষ মদদ দিচ্ছে ছাত্রলীগ।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেশে ফিরলে এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেয়া হবে বলে জানান নুর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডাকসুনুরভিপি
শেয়ারTweetPin

সর্বশেষ

শেরপুরে সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু

জুন ১৩, ২০২৬

নেপালে বাংলাদেশ দূতাবাসের ‘ম্যাঙ্গো ডিপ্লোমেসি’

জুন ১৩, ২০২৬

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের প্রথম কারো জোড়া গোল, প্যারাগুয়েকে নাচিয়ে জয়

জুন ১৩, ২০২৬

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ

জুন ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT