চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাকসু নির্বাচনের দাবিতে প্রগতিশীল ছাত্রজোটের প্রতিবাদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২১ অপরাহ্ণ ০১, ডিসেম্বর ২০১৭
শিক্ষা
A A

ঢাবি প্রতিনিধি: অবিলম্বে ডাকসু নির্বাচন দিয়ে সিনেট পূর্ণাঙ্গ করে হল সংসদগুলোকে কার্যকর ও দখল মুক্ত করার দাবি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানিয়েছে প্রগতিশীল ছাত্রজোট।

শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এ প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত সকলে ডাকসু নির্বাচনের দাবিতে ঢাবি স্মৃতি চিরন্তনে গত শনিবার বিকেল থেকে অনশনরত ওয়ালিদ আশরাফের সঙ্গেও সংহতি জানান।

এসময় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাবি শাখার সাবেক সভাপতি মানবেন্দ্র দেব বলেন: নব্বইয়ের পর থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গৃহীত সকল সিদ্ধান্ত অবৈধ। কারণ এতদিন সিনেটে কোন ছাত্র প্রতিনিধি ছিল না। ডাকসু শিক্ষার্থীদের প্রথম অধিকার। এটি আন্দোলন-সংগ্রাম করে আদায় করতে হবে। সকলে একজোট হয়ে আন্দোলন করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসু নির্বাচন দিতে বাধ্য হবে।

ছাত্র ফেডারেশনের ঢাবি শাখার সাবেক সভাপতি শৈকত মল্লিক সকলের কাছে প্রশ্ন রেখে বলেন: রাষ্ট্রপতি ডাকসু নির্বাচন চান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চান, সাধারণ শিক্ষার্থীরা চান, সকল ছাত্র সংগঠনও ডাকসু নির্বাচন চায়। তাহলে ডাকসু নির্বাচন আটকে রাখছে কারা? তিনি প্রতিটি হল ও ডিপার্টমেন্টে ডাকসু নির্বাচনের পক্ষে ক্যাম্পেইন চালাতে এবং আন্দোলনকে আরও বেগবান করতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

ছাত্র ফেডারেশনের ঢাবি শাখার সভাপতি উম্মে হাবিবা বেনজির বলেন: প্রশাসন হাইকোর্টের রায় মানছে না। তারা শুধু নিজেদের হাইকোর্টের রায় ব্যবহার করেন।

তিনি অনশনরত ওয়ালিদের সাহসী সিদ্ধান্তের সঙ্গে সংহতি জানিয়ে বলেন: ওয়ালিদের মতো আরও অনেককে দরকার এই আন্দোলনে, তাহলে প্রশাসন ডাকসু নির্বচন দিতে বাধ্য হবে।

Reneta

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাবি শাখার সভাপতি তুহিন কান্তি দাস, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ঢাবি শাখার সভাপতি ইভা মজুমদার, সাধারণ সম্পাদক সালমান সিদ্দিকী, আহ্বায়ক আলমগীর হোসেন সুজন প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডাকসুডাকসু নির্বাচনপ্রগতিশীল ছাত্রজোট
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্ব ত্বক স্বাস্থ্য দিবসে ভানুবিল-কমলগঞ্জ-শ্রীমঙ্গলে বিনামূল্যে স্বাস্থ্য সেবা

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরে নীতিগত অনুমোদন

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থপাচারের মামলায় এনামুল হক এনু এবং রুপন ভূঁইয়ার ১০ বছরের কারাদণ্ড

জুলাই ৮, ২০২৬
ছবি: নুসরাত জাহান নিপা (সংগৃহীত)।

কাগজের তুষারকণা তৈরি করে আবারও গিনেস বুকে বাংলাদেশি নুসরাত

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা ম্যাচের রেফারি নিয়ে ফিফায় অভিযোগ জানাল মিশর

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT