চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডলারের দামে সতর্ক নজর আছে: বাংলাদেশ ব্যাংক

রিজভী নেওয়াজরিজভী নেওয়াজ
১:৫৮ অপরাহ্ণ ১৮, মে ২০২২
- সেমি লিড, অর্থনীতি
A A

সেঞ্চুরির পরদিন খানিকটা স্বস্তি ডলারের দামে। খোলা বাজারে দেশের ইতিহাসে ১ম বারের মতো ১০২ টাকায় বিক্রির রেকর্ডের ১ দিনের মাথায় ডলার বিক্রি হয়েছে ৯৮ টাকায়। বিক্রেতাদের আশা এ সপ্তাহে দাম আরও কমবে। ব্যাংকাররা বাংলাদেশ ব্যাংকের কাছে আরও বিচক্ষণ এবং তড়িৎ সিদ্ধান্ত আশা করেছেন, একইসাথে কোন গোষ্ঠী ডলার নিয়ে শেয়ারবাজারের মত ফাটকাবাজির সুযোগ নিচ্ছে কিনা তা খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, আমদানি পর্যায়ে ডলারের দাম ৮৮ টাকার নীচে আছে, পরিস্থিতি সতর্ক নজরে আছে তাদের।

ডলারের দাম নিয়ে শেয়ারবাজারের মতো যেন জুয়া খেলা না হয় সেটা নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ফরেন এক্সচঞ্জ ডিলার্স এসোসিয়েশন বাফেদা সভাপতি আতাউর রহমান প্রধান। তিনি বলেছেন, যারা একশ টাকার কথা বলে লেনদেন করছে তারা হয়তো নিজেরাই নিজেদের মধ্যে ডলার কেনাবেচা করছে। শেয়ারবাজারের মতো পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। সাধারণ ডলার ক্রেদার প্রত্যাশা জাগিয়ে তুলছে। এ পরিস্থিতে পড়ে আসলে ক্ষতিগ্রস্ত হবে তারা যারা লোভে পড়ে ডলার কিনছে।

আতংকিত না হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ডলারের চাহিদা বেশি থাকায় বাংলাদেশ ব্যাংক চলতি অর্থবছরে এ পর্যন্ত ব্যাংকগুলোকে ৫ বিলিয়ন ডলার বেশি দিয়েছে।

মঙ্গলবার খোলা বাজারে ডলারের দাম চড়ে ১০২ থেকে ১০৩ টাকা পর্যন্ত। মানি এক্সচঞ্জ ঘুরে ঘুরে অনেকেই ডলার না পেয়ে ফিরে গেছেন এমনটাও হয়েছে।

ডলার বিক্রেতা চাহিদা এবং যোগানের ফারাকের সুযোগে পরিস্থিতি এমন হয়ে যে এয়ারপোর্টে রাষ্টায়ত্ত্ব কোন কোন ব্যাংকের শাখা খানিক সময় ডলার বেচা-বিক্রি বন্ধ করে দেয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কেন্দ্রীয় ব্যাংকটাকাডলারডলারের দামবাংলাদেশ ব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

কাতারকে ৬-০ গোলে উড়িয়ে বিশ্বকাপে ঐতিহাসিক জয় কানাডার

জুন ১৯, ২০২৬

শেষ ২৩ মিনিটে ৫ গোল, লাল কার্ড ও পেনাল্টির নাটকীয় ম্যাচে জিতল সুইজারল্যান্ড

জুন ১৯, ২০২৬

মেসির বাবার শারীরিক অবস্থা নিয়ে যা জানাল পরিবার

জুন ১৯, ২০২৬

ছেলেদের ম্যাচ পরিচালনায় ইতিহাস গড়লেন টোরি পেন্সো

জুন ১৯, ২০২৬

ড্র করে বিশ্বকাপে টিকে থাকল সাউথ আফ্রিকা-চেক রিপাবলিক

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT