চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ড. জাফর ইকবালের উপর হামলা: প্রধানমন্ত্রীর নিন্দা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৭ অপরাহ্ণ ০৩, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রখ্যাত লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনারও নির্দেশ দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানা হয়, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মুহম্মদ জাফর ইকবালের নিয়মিত খোঁজ খবর রাখছেন প্রধানমন্ত্রী।

এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের এক বিবৃতিতে ড. মুহাম্মদ জাফর ইকবালকে হত্যার উদ্দেশ্যে কাপুরুষোচিত ছুরিকাঘাত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি বলেন, ড. জাফর ইকবালের মতো সকলের শ্রদ্ধাভাজন দেশবরেণ্য শিক্ষকের উপর এই ধরণের হামলা দেশে অশুভ শক্তির অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ইঙ্গিত বহন করে। তিনি গ্রেপ্তারকৃত যুবকসহ এই ন্যক্কারজনক ঘটনার নেপথ্যে জড়িত সকলের মখোশ উন্মোচন এবং অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের মহাপরিদর্শকের সাথে কথা বলেন।

মৌলবাদীদের ধারাবাহিক হুমকির মধ্যে থাকা মুহম্মদ জাফর ইকবাল শনিবার সন্ধ্যায় নিজ ক্যাম্পাসে ছুরিকাঘাতের শিকার হন।

Reneta

আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। ৬টার পরপরই তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়।

হামলাকারী সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তবে কোন উদ্দেশ্য বা কারণে তার ওপর এ হামলার ঘটনা ঘটেছে; তা জানা জায়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাফর ইকবাললিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

‘যারা নীরব, ইতিহাস তাদের ক্ষমা করবে না’

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

নিকোটিন পাউচের বাজারজাতকরণ অভিযোগের দাবি প্রজ্ঞা ও আত্মার

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬

রাজপথের রাজনীতি নাকি গণতান্ত্রিক প্রতিযোগিতা?

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT