চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ড. কামালের চেম্বারে ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২০ অপরাহ্ণ ০১, নভেম্বর ২০১৮
রাজনীতি
A A
ড. কামাল হোসেন

বহুল প্রতীক্ষার সংলাপে অংশ নিতে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে যাবেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। সন্ধ্যা ৭টায় গণভবনে জাতীয় ঐক্যফ্রন্টের ২১ সদস্যদের প্রতিনিধি অংশ নিচ্ছেন সংলাপে৷

এর আগে ঐক্যফ্রন্টের প্রতিনিধি দলের প্রধান ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে মিলিত হবেন নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে সংলাপে অংশ নেয়ার জন্য প্রতিনিধি দলের সদস্যদের উপস্থিত থাকতে বলা হয়েছে। ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটির অন্যতম সদস্য মমিনুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন৷

ড. কামালের বাসায় সংলাপের বিষয়ে সর্বশেষ আলোচনার পর গণভবনের উদ্দেশে রওনা দেবেন বিকেল ৫টার দিকে। সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ ১৪ দলীয় জোট নেতাদের সঙ্গে সংলাপে বসবেন ঐক্যফ্রন্ট নেতারা।

তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিষয়টি নিশ্চিত নয়। দলের মহাসচিব মহানগর নাট্যমঞ্চ থেকে অনুষ্ঠান শেষে সুপ্রিমকোর্ট বার মিলনায়তনে আরেকটি অনুষ্ঠানে যোগ দেবেন। সেখান থেকে তিনি গণভবনে রওনা হতে পারেন। অনুষ্ঠানের পর নয়াপল্টনের দলীয় কার্যালয়েও যেতে পারেন তিনি। সেখান থেকে তিনি গণভবনে রওনা হতে পারেন।

ড. কামাল হোসেনের নেতৃত্বে আজকের সংলাপে অংশ নেবেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, সহ-সভাপতি তানিয়া রব, সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, এসএম আকরাম, গণস্বাস্থ্য কেন্দ্রের ডা. জাফরুল্লাহ চৌধুরী, ডাকসু’র সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার আ ব ম মোস্তফা আমিন।

Reneta

এছাড়া থাকবেনও ড. মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, জগলুল হায়দার আফ্রিক, মোকাব্বির খান এবং আ ন ম শফিউল্লাহ।

আওয়ামী লীগ থেকে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৩ সদস্যদের প্রতিনিধি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণফোরামজাতীয় ঐক্যফ্রন্টজেএসডিড. কামালনাগরিক ঐক্যনির্বাচনসংলাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা

জুন ১৮, ২০২৬

তোমরা কি আমার অভাব বোধ করেছ: নেইমার

জুন ১৮, ২০২৬

যুদ্ধবিধ্বস্ত কঙ্গোর শান্তি কামনায় ইতিহাস গড়া উইসা

জুন ১৮, ২০২৬

কেনের রেকর্ড, ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের

জুন ১৮, ২০২৬

জয়ের সুযোগ ছিল পর্তুগালের, কিন্তু হেরেও যেতে পারত: রোনালদো

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT