চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রেবল জয়ের স্বপ্নে বার্সেলোনা

রিজওয়ান কাদেররিজওয়ান কাদের
৪:২২ পূর্বাহ্ণ ৩১, মে ২০১৫
স্পোর্টস
A A

মৌসুমে ট্রেবল জয়ের পথে লিওনেল মেসির জোড়া গোলে বার্সেলোনা এবার জিতে নিলো স্প্যানিশ কিংস কাপ- কোপা দেল রে। বিশ্ব ক্লাব ফুটবলের আরেক আসর জার্মান কাপে বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে উলফসবার্গ। ইংল্যান্ডের প্রথম দল হিসেবে ১২ বার এফ এ কাপ জেতার আনন্দে ভেসেছে ইংলিশ প্রিমিয়ার লিগের দল আর্সেনাল।

তবে আলোটা বার্সেলোনার ওপরই ছিলো বেশি। মেসি-নেইমার-স্যুয়ারেজত্রয়ীর নৈপুণ্যে ন্যু-ক্যাম্পের রাতটি পুরোপুরি নিজেদের করে নেয় বার্সা।

প্রতিপক্ষ ছিলো কোপা দেল রে’র ২৩ বারের চ্যাম্পিয়ন অ্যাথলেটিকো বিলবাও। তবে ম্যাচে আগাগোড়াই ছিলো কাতালান আধিপত্য।

ম্যাচের ১৯ মিনিটে মেসি ম্যাজিকে লিড নেয় বার্সা। চার বিলবাও ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে বাঁ পায়ের বাঁকানো শটে মেসির আরো একটি দুর্দান্ত গোল।

৩৬ মিনিটে ২-০ তে এগিয়ে যাওয়া নেইমারের গোলের কারিগরও মেসি। অর বার্সার ২৭ তম কোপা দেল রে নিশ্চিত করা গোল মেসি করেন ম্যাচের ৭৪ মিনিটে।

স্প্যানিশ কিংস কাপ জয়ের আগে লা-লিগা জিতেছে বার্সেনোলা। আর ৬ জুন চ্যাম্পিয়ন্স লীগ ফাইনালে প্রতিপক্ষ জুভেন্তাস। তার আগে কোপা দেল রে জয়ে ট্রেবলের পথে দু’ পা দিয়ে রাখলো মেসি-নেইমাররা।

Reneta

স্পেনে বার্সার উৎসবের রাতে ইংল্যান্ডে এফ এ কাপ চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে ভেসেছে আর্সেনাল।

অ্যাস্টন ভিলার বিপক্ষে ৪-০ গোলের দাপুটে জয়ে একটি করে গোল করেছেন থিও ওয়ালকট, সানচেজ, মার্টেস্যাকার এবং জিরুড।

অন্যদিকে, জার্মানির জার্মান কাপে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ৩-১ গোলে জয়ে নতুন চ্যাম্পিয়ন হিসেবে প্রথমবার শিরোপা জেতার উৎসবে মেতেছে উলফসবার্গ।

বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে আবামেইয়াং-এর গোলে বরুশিয়া ডর্টমুন্ড শুরুতে লিড নিলেও গাস্টাভো, ব্রুনি ও ডোস্টের গোলে উলফসবার্গ জিতে নেয় নিজেদের প্রথম জার্মান কাপ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্সেনালএফএ কাপকোপা দেল রেজার্মান কাপবার্সেলোনামেসি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি সমর্থন করে না সরকার: শিক্ষামন্ত্রী

জুন ৩০, ২০২৬

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান, ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আয়াতুল্লাহ খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন

জুন ৩০, ২০২৬

বিশ্বকাপের আবেগঘন গোল, কেন কেঁদেছিলেন গ্যাকপো

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজস্ব আদায়ের ক্ষেত্রেও সততা-নিষ্ঠার সঙ্গে কাজ করব: নতুন এনবিআর চেয়ারম্যান

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT