চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রেনযাত্রার পর এবার আওয়ামী লীগের লঞ্চযাত্রা

কাজী ইমদাদকাজী ইমদাদ
৯:০৪ পূর্বাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০১৮
রাজনীতি
A A
আওয়ামী লীগ-ট্রেনযাত্রার পর লঞ্চযাত্রা

আওয়ামী লীগ সরকারের গত ১০ বছরের উন্নয়ন কর্মকাণ্ড এবং বিএনপি-জামায়াতের ধ্বংসাত্মক রাজনীতি সম্পর্কে জনগণকে অবহিত করার লক্ষ্যকে সামনে রেখে ট্রেনযাত্রার পর বৃহস্পতিবার হচ্ছে লঞ্চযাত্রা।

প্রাক-নির্বাচনী প্রচারের অংশ হিসেবে ভিন্নধর্মী এসব কর্মসূচিতে নির্বাচনের আগে তৃণমূল আরও শক্তিশালী এবং ঐক্যবদ্ধ হবে বলে দলের নেতারা আশা করছেন।

নির্বাচনকে সামনে রেখে শনিবার সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে উত্তরাঞ্চলের জেলাগুলোতে ট্রেন যাত্রার মধ্য দিয়ে শুরু হয় আওয়ামী লীগের সাংগঠনিক প্রচারণা। আওয়ামী লীগ নেতাদের দাবি, এ যাত্রায় তৃণমূলের প্রায় ১০ লাখ মানুষের কাছে উন্নয়ন কর্মকাণ্ডের প্রচারণা ছাড়াও নির্বাচনকে সামনে রেখে দলের তৃণমূলকে প্রয়োজনীয় দিকনিদের্শনা দেয়া সম্ভব হয়েছে।

এরই ধারাবাহিকতায় ১৩ সেপ্টেম্বর লঞ্চযোগে বরিশালের উদ্দেশে নির্বাচনী সফর করবে আওয়ামী লীগ।আওয়ামী লীগ-ট্রেনযাত্রার পর লঞ্চযাত্রা

এরপর সড়ক পথে চট্টগ্রাম, ময়মনসিংহ ও কিশোরগঞ্জ যাবেন দলের কেন্দ্রীয় নেতারা। নির্বাচনের আগ পর্যন্ত দেশব্যাপী প্রচারণা অব্যাহত রাখার পরিকল্পনা আওয়ামী লীগ নিয়েছে বলে জানিয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক।

দলটির নীতিনির্ধারণী মহল বলছে, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রচারণার পাশাপাশি নির্বাচনের আগে দলীয় কোন্দল মিটিয়ে একসঙ্গে নৌকার পক্ষে কাজ করতে দলীয় নেতাকর্মীদের নিদের্শনা দেয়া হবে সাংগঠনিক এসব সফরে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদেরলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মিসর-আর্জেন্টিনা ম্যাচ ঘিরে সংঘর্ষে আহত ২০

জুলাই ৮, ২০২৬

বাংলাদেশ-ভিয়েতনাম বৈঠকে মানবপাচার দমন ও নিরাপত্তা সহযোগিতার অঙ্গীকার

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জুলাই ৮, ২০২৬

কোটা সংস্কারের আন্দোলন থেকে যেভাবে একদফা

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়নে একচুলও ছাড় নয়, ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT