যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার একটা প্রায় বাধ্যতামূলক অংশ সমর্থকদের শিশুদের কোলে নিয়ে আদর করা, ছবি তোলা। প্রতিবারই নির্বাচনের আগে প্রেসিডেন্ট প্রার্থীরা বিভিন্ন র্যালিতে অংশ নিয়ে জনতার মাঝে চলে যান আর তাদের মধ্য থেকে ছোট ছোট দুয়েকটা বাচ্চাকাচ্চা বের করে তাদের কোলে নিয়ে ছবি তোলেন। এটা যেন তাদের মানবীয় গুণাবলী প্রকাশেরই একটি চেষ্টা।
রিপাবলিকান দলের বহুল সমালোচিত প্রার্থী ডোনাল্ড ট্রাম্পও সেই ঐতিহ্যের পুনরাবৃত্তি করতে গিয়ে বিনিময়ে বেশ একটা ধাক্কাই খেলেন যেন। কেননা তিনি শিশুকে ভালোবাসা দেখাতে গেলেও শিশু তা মেনে নিতে পারেনি।
৫ দিনে ৭ অঙ্গরাজ্যে প্রচারণা কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার ট্রাম্প কলরাডো অঙ্গরাজ্যে এক র্যালিতে অংশ নেন। সেখানে ছোট্ট ছোট্ট দুই ছেলেমেয়েকে দু’হাতে নিয়ে তিনি ছবি তোলার জন্য পোজ দেন। পেছনে দেখা যায় হাস্যোজ্জ্বল সমর্থকদের ভীড়।
এই পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু আবারও পোজ দিতে রিপাবলিকান প্রার্থী ছেলেটির মাথায় চুমু দিলে বাচ্চাটার যেন ধৈর্যের বাঁধ ভেঙ্গে যায়, সঙ্গে সঙ্গে কান্নার বাঁধও! চুমু দেয়ার মুহূর্তে তোলা ছবিতে দেখা যায়, ছেলে শিশুটি হতভম্ব চেহারা নিয়ে তাকিয়ে আছে, আর মেয়েটি যেন ট্রাম্পের কোল থেকে পালাবার পথ খুঁজছে।
আর চুমু দেয়ার পরের ছবিতেই ফুটে ওঠে চুমুর প্রতিক্রিয়া: ছেলের কান্না আর মেয়ের ছুটে পালানোর চেষ্টা!
ডোনাল্ড ট্রাম্প হাসিমুখে দুই শিশুকেই সামলানোর চেষ্টা চালাতে থাকেন। কিন্তু খুব একটা যে লাভ হয়নি তা তার ভেঙ্গে পড়া হাসি দেখেই বোঝা গেছে!
এর আগে অন্য প্রেসিডেন্ট প্রার্থীদেরও এমন অনেক ছবি আছে। বেশিরভাগ ছবিই শিশুদের হাসিখুশি বা স্বাভাবিক চেহারার। তবে ক্রন্দনরত ছবি যে নেই এমনও নয়। কী আর করার? বাচ্চারা তো আর পোজ বোঝে না, তাই না? দেখুন এমনই কিছু ছবি:


















