চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের ওয়েবসাইট থেকে মুসলিম নিষিদ্ধের বিবৃতি উধাও

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৪:২১ অপরাহ্ণ ১০, নভেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A

নির্বাচনের আগে প্রার্থীতা নিশ্চিতের দৌড়ের সময়ই রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে মুসলিম ঢোকা নিষিদ্ধ করার প্রস্তাব করেছিলেন। সেই বক্তব্য তাকে ব্যাপক আলোচনা ও বিতর্কের মুখে ফেলেছিল।

কিন্তু মুসলিমদের নিয়ে গত ডিসেম্বরে বলা কথা আর ফিরিয়ে নেননি ট্রাম্প। বরং নিজের ওয়েবসাইটেও বিবৃতিটি রেখেছিলেন সবার পড়ার উদ্দেশ্যে।

অথচ প্রেসিডেন্ট হওয়ার পর ২৪ ঘণ্টা না যেতেই বক্তব্যটি ওয়েবসাইট থেকে উধাও হয়ে গেছে। তার জায়গায় বসেছে ট্রাম্পের বিভিন্ন প্রচারণায় ভোটারদের আর্থিক সহযোগিতা দেয়ার লিংক।

Banglabid

মুসলিমদের আমেরিকা থেকে প্রথমে সাময়িক এবং প্রয়োজনে পরে স্থায়ীভাবে নিষিদ্ধ করে দেয়া বিবৃতিটির পেজ ওয়েবসাইটে ৮ নভেম্বর মার্কিন নির্বাচন অনুষ্ঠানের দিনও ছিল। কিন্তু সেদিন রাতেই পেজটি সরিয়ে তার জায়গায় আর্থিক সাহায্যের নতুন লিংকটি বসিয়ে দেয়া হয়।

গত বছর নভেম্বরে প্যারিসে সন্ত্রাসী হামলার পর ডিসেম্বরে নির্বাচনী প্রচারণার এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, আসলে কী ঘটছে, তা বুঝে ওঠার আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের নেতাদের উচিত দেশে মুসলিমদের প্রবেশ বন্ধ করে দেয়া। এ বক্তব্যের পর তীব্র সমালোচনার সম্মুখীন হন তিনি।trump-website

তবে ট্রাম্প ও তার সমর্থকরা বরাবরই নিষিদ্ধ প্রস্তাবের পক্ষে বলে এসেছেন, পদক্ষেপটি আমেরিকানদের ‘নিরাপত্তা’র জন্য প্রস্তাব করা হয়েছে, ধর্মের মাঝে বৈষম্য করার জন্য নয়। নিষিদ্ধ প্রস্তাবের পক্ষে যুক্তি দেখিয়ে দেয়া বক্তব্যের ভিডিও এবং লিখিত বিবৃতিগুলোও ছিল ট্রাম্পের ওয়েবসাইটে।

Reneta

এ ব্যাপারে এখনো নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা শিবিরের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ইনডিপেন্ডেন্ট।

ট্রাম্পের ওয়েবসাইট থেকে পেজ গায়েব হওয়া এবারই নতুন নয়। এর আগে তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের উচ্চতর শিক্ষা অর্জন নিয়ে প্রশ্ন উঠলে মেলানিয়ার জীবনীর পেজটি মুছে তার জায়গায় ট্রাম্পের মালিকানাধীন গল্ফ কোর্স নিয়ে একটি পেজ যোগ করে দেয়া হয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

যে সময় শ্রমিকের জীবন যাপন করতে হয়েছিলো মিলনকে!

আগস্ট ১৫, ২০২৬

প্রকৃতি আমাদের শেখায়—সবকিছুই একদিন বদলে যায়

আগস্ট ১৫, ২০২৬

যে কারণে মেসির অনুশীলনে গোপনীয়তা চান মিয়ামি কোচ

আগস্ট ১৫, ২০২৬

৪০ এর পর পুরুষের নীরব স্বাস্থ্যঝুঁকি

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় আহত কলেজ শিক্ষকের মৃত্যু

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT