চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাইব্যুনালের প্রতিষ্ঠাবার্ষিকীতে গণহত্যা দিবসে গভীর শ্রদ্ধা

মাজহারুল হক মান্নামাজহারুল হক মান্না
৯:০০ অপরাহ্ণ ২৫, মার্চ ২০১৯
আদালত
A A

জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান শাহিনুর ইসলাম বলেন মানবতাবিরোধী অপরাধের বিচারে এইদিনে ট্রাইব্যুনাল ৯ বছর আগে গঠন করা হয়েছে। তাই বিচার কার্যক্রমের শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে বলেন স্বাধীকার আদায়ের আন্দোলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সারাদেশের মানুষ একত্রিত হয়েছিল এবং যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। একই সাথে শ্রদ্ধা জানান ৩০ লাখ শহীদ ও ২ লাখ নির্যাতিত মা বোনদের প্রতি। অর্পিত দায়িত্ব পালনে জাতির কাছে দোয়া ও সহযোগিতা চান ট্রাইব্যুনাল।

২৫ মার্চ প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু, প্রসিকিউটর জেয়াদ আল মালুম, প্রসিকিউটর হায়দার আলী, প্রসিকিউটর সুলতান মাহমুদ শিমনসহ অন্য সিনিয়র প্রসিকিউটররা উপস্থিত ছিলেন না।

তবে ওই সময়ে প্রসিকিউটর তাপস কান্তি বল, রেজিয়া সুলতানা, জাহিদ ইমাম, শেখ মুশফিক কবির উপস্থিত ছিলেন।চেয়ারম্যানের বক্তব্যের পরে প্রসিকিউশনের পক্ষে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রসিকিউটর তাপস কান্তি বল।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান শাহিনুর ইসলাম দুঃখ প্রকাশ করে বলেন প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে কোনো বক্তব্য উপস্থাপন করা হয়নি প্রসিকিউশনের পক্ষ থেকে। এ নিয়ে বারে বারেই অসন্তোষ প্রকাশ করেন আদালত।

পরে প্রসিকিউটর তাপস কান্তি বল সিনিয়র প্রসিকিউটর জেয়াদ আল মালুম এর অসুস্থতার কথা লিখিতভাবে জানিয়ে একটি মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য সময় নেন।

Reneta

ট্রাইব্যুনালের চেয়ারম্যান শাহিনুর ইসলাম বলেন তার নেতৃত্বে ট্রাইব্যুনাল গঠনের পর ১৬ মাস অতিবাহিত হয়েছে। এই সময়ে ৭ টি মামলায় রায় দেওয়া হয়েছে। বিচার চলছে ২৯ মামলার আর ৫ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের পর্যায়ে।

তিনি বলেন পরিসংখ্যানে বোঝা যায় ধীরে নয় ট্রাইব্যুনালে আগের চাইতে বেশি মামলার শুনানি চলছে। রায় ঘোষণার অপেক্ষায় আছে দুটি মামলা, যা শিগগির ঘোষণা করা হবে।

ট্রাইব্যুনালের অন্য বিচারপতি আমীর হোসেন ও বিচারপতি মোহাম্মদ আবু আহমেদ জমাদার বলেন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজ থাকার পরও খোলা থাকায় তারা ট্রাইব্যুনালের কার্যক্রম চালিয়ে গেছেন। এমনকি তারা দায়িত্ব নেওয়ার পর প্রতিটি কার্যদিবসে দায়িত্ব পালন করেছেন। কিন্তু প্রসিকিউশনের পক্ষ থেকে সেই ভূমিকা ঠিকমত পালন করা হয়নি।

মানবতাবিরোধী অপরাধের বিচারে ২০১০ সালের ২৫ শে মার্চ গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বর্তমানে চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলাম, সদস্য বিচারপতি আমীর হোসেন ও বিচারপতি মোহাম্মদ আবু আহমেদ জমাদারের নেতৃত্বে চলছে ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় গণহত্যা দিবসট্রাইব্যুনাল
শেয়ারTweetPin

সর্বশেষ

বিতর্কিত স্লোগানে ফিফার শাস্তির মুখে মেক্সিকো

জুলাই ২, ২০২৬

বিশ্বকাপে খেলোয়াড়দের বিরুদ্ধে অনলাইন অপব্যবহার বেড়েছে ১৩ গুণ

জুলাই ২, ২০২৬

জোড়া গোলে কঙ্গো-দেয়াল গুঁড়িয়ে ইংল্যান্ডকে শেষ ষোলোয় নিলেন হ্যারি কেন

জুলাই ২, ২০২৬

আওয়ামী লীগ আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন বিশেষ সুবিধা

জুলাই ১, ২০২৬

অনলাইনে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নাম ব্যবহার করে প্রতারণা: ডিবি’র জালে চক্রের ৬ সদস্য

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT