চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টোকিও অলিম্পিকে বর্জ্যের মেডেল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৯ অপরাহ্ন ১০, ফেব্রুয়ারি ২০১৯
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

২০২০ টোকিও অলিম্পিক ও প্যারা-অলিম্পিকের সমস্ত মেডেল তৈরি হবে পরিশোধিত ইলেকট্রনিক্স বর্জ্য থেকে, এমন ঘোষণা দিয়ে চমকে দিয়েছে টোকিও অলিম্পিক কর্তৃপক্ষ! এমনকি মেডেল তৈরির জন্য পুরো জাপান থেকে পরিত্যক্ত ল্যাপটপ, সেলফোন সংগ্রহের কথাও জানিয়েছে অলিম্পিক ব্যবস্থাপনা কমিটি।

বর্জ্যের ওপর প্রলেপ দেয়ার জন্য ৩০.৩ কেজি স্বর্ণ, ১০০ কেজি রৌপ্য ও ২ হাজার ৭০০কেজি ব্রোঞ্জ সংগ্রহের কাজ অনেক আগেই শুরু হয়েছে। গত বছরের জুনেই লক্ষ্যমাত্রার ব্রোঞ্জ হাতে পেয়েছে অলিম্পিক কমিটি।

তবে ১০ শতাংশ স্বর্ণ ও ১৫ শতাংশ রৌপ্যের ঘাটতি এখনো রয়ে গেছে। আগামী মার্চ নাগাদ মেডেল তৈরির প্রয়োজনীয় স্বর্ণ-রৌপ্য সংগ্রহ হয়ে যাবে বলে আশা অলিম্পিক কমিটির।

মেডেল তৈরির জন্য স্বতঃস্ফূর্ত ভাবে পরিত্যক্ত ল্যাপটপ-ফোন দান করছে জাপানের নাগরিকরা। তবে বেশিরভাগ বর্জ্যই আসছে কলকারখানা ও বিভিন্ন অফিস থেকে। গত বছরের নভেম্বর থেকে ৪৭ হাজার ৪৮৮ টন বর্জ্য ও ৫০ লাখ পরিত্যক্ত ফোন সংগ্রহ করেছে ব্যবস্থাপনা কমিটি।

বর্জ্য দিয়ে মেডেল তৈরির ঘটনা এবারই প্রথম নয়। ২০১৬ রিও অলিম্পিকেও ৩০ শতাংশ রৌপ্য ও ব্রোঞ্জের কাঁচামাল ছিল পরিশোধিত আবর্জনা। চলতি বছরের শেষদিকে মেডেলের নকশা প্রকাশ করবে টোকিও অলিম্পিক কমিটি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: টোকিও অলিম্পিক ২০২০লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

২২শে মার্চ একটি অজ্ঞাত স্থান থেকে নিমিৎজ-শ্রেণির বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের ফ্লাইট ডেক থেকে একজন মার্কিন নৌসেনা একটি এফ/এ-১৮ই সুপার হর্নেট উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছেন, ছবি: সংগৃহীত।

ইরান যুদ্ধের খরচ আরব দেশগুলোর ওপর চাপাতে চান ট্রাম্প

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

যুদ্ধ কবে শেষ, সময়সীমা দিতে নারাজ নেতানিয়াহু

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

তেলের দাম আরও ঊর্ধ্বমুখী

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচিত সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছে আইএলও সদস্যদেশগুলো

মার্চ ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT