চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেস্টে অনীহার অভিযোগ উড়িয়ে দিলেন রুবেল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৩ অপরাহ্ণ ০৫, ডিসেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন; রুবেল হোসেন টেস্ট খেলতে চান না। লাল বলে লম্বা স্পেল ধরে বোলিং করার ঝক্কি নিতে অনাগ্রহ তার। এমন অভিযোগ উড়িয়ে দিয়ে টাইগার পেসার বললেন, এটা সম্পূর্ণ মিথ্যা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য মিরপুরে বাংলাদেশ দলের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হয়ে গেছে। টেস্ট দলে অনিয়মিত হয়ে পড়া রুবেল বুধবার সাদা বলে অনুশীলন সেরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের সম্পর্কে চাউর হওয়া অভিযোগের জবাব দিয়েছেন। জানালেন, দীর্ঘ পরিসরের ক্রিকেট উপভোগ করার কথা।

‘এটা(টেস্ট খেলতে অনীহা) সম্পূর্ণ মিথ্যা। এ ধরনের কথা কারা বের করছে জানি না। টেস্ট খেলতে চাইব না কিসের জন্য? ক্রিকেটই আমার রুটি-রুজি। এটার উপরেই আমি চলি, পরিবার চলে। তাই না? এটার সাথে তো চিটিং করার কিছু নেই। জানি না এটা কারা বের করছে, কিন্তু কখনই বলিনি টেস্ট ক্রিকেট খেলতে চাই না।’

দেশের মাটিতে টেস্ট হলে খেলতে অনীহার অভিযোগে রুবেল বললেন, ‘না, না, এ ধরনের কিছু না। বিসিএলে বোলিং করছি না? ম্যাচ খেলছি তো। টেস্ট যদি উপভোগ না করতাম তাহলে এটাকে(চার দিনের ম্যাচ) এড়িয়ে চলতাম। আমি এটার(ক্রিকেট) সাথে কখনোই চিটিং করি না।’

খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন সাকিব, মোস্তাফিজ, রুবেল টেস্ট খেলতে চান না। অভিযোগ ওঠার পর এই প্রথম মুখ ‍খুললেন এ টাইগার পেসার।

দীর্ঘ ৯ বছরের ক্যারিয়ারে রুবেল ৯৩ ওয়ানডে, ২৭ টি-টুয়েন্টি ও ২৬টি টেস্ট ম্যাচ খেলেছেন। ঘরের মাঠে পরপর দুটি টেস্ট সিরিজে ছিলেন না টাইগার স্কোয়াডে। টেস্ট সবশেষ খেলেছেন জুলাইয়ে উইন্ডিজ সফরে।

Reneta

সম্প্রতি চার দিনের ম্যাচের ফ্যাঞ্চাইজি আসর বাংলাদেশ ক্রিকেট লিগের(বিসিএল) দুটি রাউন্ড খেলেছেন রুবেল। জিম্বাবুয়ে ও উইন্ডিজের বিপক্ষে দুই দিনের দুটি প্রস্তুতি ম্যাচেও খেলেছেন বিসিবি একাদশের হয়ে, ছিলেন অধিনায়ক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রুবেল হোসেনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT