চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানের পথে বাংলাদেশ দল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৪ অপরাহ্ন ১২, আগস্ট ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

চার মাস পর টেস্টের ভূবনে ফিরছে বাংলাদেশ দল। মার্চে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের পর টি-টুয়েন্টি বিশ্বকাপ ঘিরে সাদা বলের ক্রিকেট নিয়ে ব্যস্ত হয়ে পড়ে টিম টাইগার্স। অনিশ্চয়তা কাটিয়ে বাংলাদেশ ‘এ’ দলের পর জাতীয় দলও যাচ্ছে পাকিস্তানে। আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি।

সন্ধ্যার ফ্লাইট ধরতে একে একে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজির হন ক্রিকেটাররা। কানাডা লিগে খেলার কারণে টেস্ট দলের দুই সদস্য সাকিব আল হাসান ও শরিফুল ইসলাম দলের সঙ্গে যোগ দেবেন সেখান থেকেই।

জানা গেছে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যাবেন মঙ্গলবার। ব্যক্তিগত কারণে একদিন পরে যাবেন তিনি।

বিরতি কাটিয়ে টেস্টে ফিরেছেন তাসকিন আহমেদ। মুশফিকুর রহিম দলে ফেরায় বাদ পড়েছেন শাহাদাত হোসেন দীপু।

জাতীয় দলের আগে শুক্রবার পাকিস্তানে পৌঁছেছে বাংলাদেশ ‘এ’ দল। দুটি চার দিনের ও তিনটি একদিনের ম্যাচ খেলবে তারা। প্রথম চার দিনের ম্যাচটি শুরু মঙ্গলবার।

Reneta

বাংলাদেশ টেস্ট দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ।

Jui  Banner Campaign
ট্যাগ: আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপটেস্ট সিরিজবাংলাদেশ-পাকিস্তানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: ভোট দিয়েছেন ব্যারিস্টার জাইমা রহমান।

প্রথবারের মত ভোট দিয়েছেন জাইমা রহমান

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোট দিয়েছেন প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোট দিলেন হাসনাত আবদুল্লাহ

ফেব্রুয়ারি ১২, ২০২৬

আচরণবিধি লঙ্ঘনের দায়ে চারজনের জরিমানা, প্রিজাইডিং অফিসার প্রত্যাহার

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোট দিয়েছেন ডা. জুবাইদা রহমান

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT